PRIYOBANGLANEWS24
৪ ডিসেম্বর ২০২৪, ৫:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে নেশার টাকার জন্য যুবককে পিটিয়ে আহত

ঢাকার নবাবগঞ্জে নেশার টাকা না দেওয়ায় মাহফুজ খান (৩৮) নামে এক যুবককে পিটিয়ে পা ভেঙে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

গত ২৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের আজিজপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাহফুজ এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত মাহফুজ খান জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল গ্রামের ওয়াহেদ খানের ছেলে।

আহত মাহফুজ খান হাসপাতালে জানান, গত ২৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মাহফুজ খান বোনের বাড়ি আজিজপুর থেকে হাঁস আনতে যান। বাড়ির বাস্তায় ৪/৫জন বখাটে যুবক আগে থেকে অবস্থান করছিল। বোনের বাড়িতে যাওয়ার সময় বখাটেরা মাহফুজকে ধরে পাশের চকে নিয়ে যায়। পরে নেশার জন্য দেড় লাখ টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করায় আরো ২০/২৫জন যুবক এসে তাকে লোহার রড ও লাঠি দিয়ে বেধরক পিটিয়ে আহত করে ফেলে যায়। পরে স্থানীয়রা থানা পুলিশে জানায়। পুলিশ এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এঘটনায় মাহফুজ খানের বড় বোন লিলি আক্তার নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহতের পায়ের হাড় ভেঙে গেছে। শরীরেও নীলা ফুলা জখম রয়েছে। তাকে আপাতত ভর্তি রাখা হয়েছে।

এবিষয়ে মাহফুজ বলেন, বখাটেরা আমাকে ধরে নিয়ে যায়। তারা নেশা করার জন্য প্রথমে এক লাখ পরে আরও ৫০ হাজার টাকা দাবি করে। আমি তাদের দাবীর টাকা না দিতে পারায় আমাকে হত্যার পরিকল্পনা করেন। আল্লাহর রহমতে আমি বেঁচে যাই। পুলিশ আমাকে উদ্ধার করে নিয়ে আসেন।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম এবিষয়ে বলেন, দায়িত্বপ্রাপ্ত অফিসার ঘটনাটি তদন্ত করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআরইউ’র দপ্তর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করলেন নবাবগঞ্জের রাশিম মোল্লা

বর্ণমালা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে হাওলাদার ফাউন্ডেশনের স্কুল ব্যাগ বিতরণ

নবাবগঞ্জে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ডিএন কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নবাবগঞ্জে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে ‘ইয়ারা’ সংগঠনের ১৬ দিনের কর্মসূচী শুরু

নবাবগঞ্জে দিনব্যাপী জাতীয় প্রাণীসম্পদ প্রদর্শণী উৎসব অনুষ্ঠিত

নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নবাবগঞ্জে মানবতায় রক্তদান সংগঠনের বর্ষপূর্তিতে সম্মাননা ক্রেষ্ট প্রদান

১০

দুই কিডনি অকেজো, বাঁচতে চায় শাকিল

১১

তুলশীখালী-মরিচা সেতুতে ইজারা বন্দোবস্তের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে: জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম

১২

নবাবগঞ্জে মহোৎসবে একসঙ্গে আহার করলেন ১০ হাজার মানুষ

১৩

নবাবগঞ্জে হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলামের গণসংযোগ

১৪

দেড় যুগেও শেষ হয়নি সেতুর কাজ!

১৫

নবাবগঞ্জে আগুনে তিনটি বসত ঘর ভস্মীভূত

১৬

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

১৭

ডিআরইউ’র নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন রাশিম মোল্লা

১৮

নবাবগঞ্জের দৌলতপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

২০