PRIYOBANGLANEWS24
১ ডিসেম্বর ২০২৪, ৫:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল

ঢাকার কেরানীগঞ্জে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত কেরানীগঞ্জ গড়তে বিক্ষোভ মিছিল করেছেন আগানগর ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন ব্যবসায়ীক ও সামাজিক সংগঠন। এরই ধারাবাহিকতায় কেরানীগঞ্জ তিতাস গ্যাস ঠিকাদার সমিতি শনিবার বিকেলে আগানগর ইমামবাড়ি কেরানীগঞ্জ তিতাস অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আগানগরের আমবাগিচা মাঠে যোগ দেয়।

আগানগর ইউনিয়ন বিএনপি নেতা ইমান উল্লাহ মাস্তানের আয়োজনে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত কেরানীগঞ্জ গড়তে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরী।

এর আগে আগানগর ইউনিয়ন বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার নিয়ে সমাবেশস্থলে হাজির হয়।

এদিকে কেরানীগঞ্জ তিতাস গ্যাস ঠিকাদার সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কেরানীগঞ্জ গ্যাস অফিস থেকে বিশাল বহর নিয়ে আমবাগিচা মাঠে উপস্থিত হয়। পরে প্রধান অতিথি নিপুন রায়ের বক্তব্য শেষে আমাবাগিচা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি আগানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের তিতাস অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন,তিতাস গ্যাস ঠিকাদার সমিতির সদস্য বাবুল মিয়া, হারুন অর রশিদ হারুন, সেলিম, মাছুম, বনি আমিনসহ প্রমুখ।

এসময় তিতাস গ্যাস ঠিকাদার সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, কেরানীগঞ্জে কোন মাদক, চাঁদাবাজও সন্ত্রাসের স্থান নেই। গত বছরগুলোতে আমরা হামলা মামলা নিপীড়নের শিকার হয়েছি। তিনি যুব সমাজকে উদ্দেশ্যে বলেন, আমরা সবাই একসাথে সমাজে পরিবার থেকে শুরু করে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই এবং মাদককে না বলি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০