PRIYOBANGLANEWS24
২৫ নভেম্বর ২০২৪, ৩:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে প্রতিবন্ধীকে মারধর, ঠেকাতে গিয়ে হামলার শিকার প্রতিবেশী

ঢাকার দোহারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভানু (৪০) নামে প্রতিবন্ধী এক নারীকে মারধরের অভিযোগ উঠে একই এলাকার দানেছ ও তার স্ত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে। মারধরের সময় প্রতিবন্ধী নারীকে বাচাতে গেলে শেখ মোকসেদ নামে আরেক ব্যক্তিকেও মারধর করে অভিযুক্তরা। উপজেলার মাহমুদপুর ইউনিয়ের নরায়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে সরজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাস্তা ঝাড়– দেয়াকে কেন্দ্র করে প্রতিবন্ধী ভানুকে মারধর করে দানেছ ও তার স্ত্রীর। ভানু বাঁচাতে মোকসেদ এগিয়ে এলে তার উপর ক্ষীপ্ত হয় দানেছের পরিবার। শুক্রবার ভোরে মুকসেদ মৈনটঘাটে তার টং দোকানে যায়। হঠাৎ তার প্রতিবেশী দানেছের ছেলে শরীফুল ওরফে সবুজ তার দুই সঙ্গীকে নিয়ে মুকসেদের উপর হামলা করে তার কাছে থাকে সাড়ে ১১ হাজার টাকা নিয়ে । এবিষয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মুকসেদ

আহত শেখ মোকসেদ জানান, দানেছ ও তার স্ত্রী রাস্তা ঝাড়ু দেয়া নিয়ে প্রতিবন্ধী ভানু কে ওরা মারধর করছিলো। আমি মারধর ঠেকাতে গেলে ওরা আমার উপর ক্ষীপ্ত হয়। সে জেরেই আমার উপর হামলা করে আমাকে আহত করে ক্যাশ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে।

প্রতিবন্ধী নারী ভানুর বাবা শেখ আদু অভিযোগ করে বলেন, রাস্তার পুরো জায়গাই আমাদের। তারপর ওই রাস্তা দিয়ে হাটতে গেলে তারা ঝগরা করে, গালাগালি করে। আমার প্রতিবন্ধী মেয়েটা রাস্তাটা ঝাড়ু দিতে গিয়েছিলো। ওরা ধইরা আমার প্রতিবন্ধী মাইয়াডারে মারছে।

অভিযুক্ত দানেছ ও শরীফুলের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায় নি। জানা যায়, হামলার পর থেকে তারা গা ঢাকা দিয়েছে।

এবিষয়ে চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০