PRIYOBANGLANEWS24
১০ নভেম্বর ২০২৪, ৬:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে বাল্যবিবাহ বন্ধ করলেন ভ্রাম্যমান আদালত

ঢাকার দোহার উপজেলায় দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলেন ভ্রাম্যমান আদালত। শনিবার (৯ নভেম্বর) দুপুরে একটি বিবাহ নিবন্ধকের অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শনিবার দোহার পৌরসভা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনাকালে দোহার পৌরসভার ৪নং ওয়ার্ডের কুঠিবাড়ি এলাকায় ১টি বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মেয়ের বাব-মা ও অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এসময় অভিভাবকগণ আইনবহির্ভূতভাবে অপ্রাপ্ত বয়সী মেয়েকে বিবাহ নিবন্ধকের অফিসে নিয়ে জোরপূর্বক বাল্যবিবাহ সম্পন্ন করার উদ্যোগ গ্রহণের অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় ১ জনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে দোহার থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধি নির্মূলে জনস্বার্থে দোহার উপজেলায় এ ধরণের অভিযান ও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০