PRIYOBANGLANEWS24
১০ মে ২০২০, ৫:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে পূর্ব ধোয়াইরে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন

ঢাকার দোহার উপজেলার পূর্ব ধোয়াইর গ্রামে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি সহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিনের প্রতিবেদনের সূত্র ধরে নতুন করে পূর্ব ধোয়াইর গ্রামে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। একইসাথে আক্রান্ত ব্যক্তির সাথে মেলামেশার সূত্র ধরে ওই গ্রামের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। লকডাউন করা বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টাইনের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলা, থানা ও স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নয়াবাড়ির চেয়ারম্যান আক্রান্ত ব্যক্তির বাড়ি ও গ্রামে গিয়ে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেন।

উল্লেখ্য যে, পূর্ব ধোয়াইর গ্রামে করোনা আক্রান্ত ব্যক্তি সম্প্রতি কেরানীগঞ্জের কালিগঞ্জ থেকে দোহারের বাড়িতে আসেন। গত ৭ মে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইলে আসা রিপোর্টের মাধ্যমে জানা যায় ওই ব্যক্তির করোনা পজেটিভ। এ নিয়ে দোহারে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে একজন। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০