PRIYOBANGLANEWS24
২৮ অক্টোবর ২০২৪, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ইসলামকে নিয়ে কটুক্তি: শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা

ঢাকার নবাবগঞ্জে আল্লাহ ও ইসলামকে নিয়ে কটুক্তি করায় শোল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গৌতুম কুমার চক্রবর্তীর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শোল্লা ইউনিয়ন তাওহীদী জনতা ঐক্য পরিষদ। সোমবার শোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে শোল্লা বাজার প্রদক্ষিণ করে সায়েদুন নেছা কিন্ডারগার্টেন পর্যন্ত গিয়ে শেষ হয়।

পরে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ আহুত জাতীয় মহাসম্মেলন সফল করার লক্ষ্যে পথসভা করেন তাওহীদী জনতা ঐক্য পরিষদ।

হযরত মাওলানা ইয়ামিনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সভাপতি মুফতী মাহবুবুর রহমান নবাবগঞ্জী।

উপস্থিত ছিলেন শোল্লা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আ: মতিন মিয়া, মাওলানা মহিউদ্দিন খান উজ্জল, মুফতী আব্বাস আলী ও মুফতী মামুনুর রশিদ।

উল্লেখ্য, শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক
গৌতুম কুমার চক্রবর্তী সম্প্রতি শ্রেণিকক্ষে বঙ্গবানী কবিতা পাঠদানের সময় আল্লাহকে নিয়ে কটুক্তি, মসজিদ , নামাজ ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করেন। এতে তাওহীদী জনতারা ক্ষোভে ফেটে পরলে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয় থেকে চলে যায়।

এবিষয়ে শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ বলেন, কটুক্তিকারী গৌতুম কুমার চক্রবর্তীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার তদন্ত কমিটি গঠন করেছেন। আমরা বিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করে দিয়েছি। তার সকল প্রকার সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যালয় থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০