PRIYOBANGLANEWS24
২০ অক্টোবর ২০২৪, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সাংবাদিকতা একটি মহান পেশা। এটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই পেশার ঝুঁকি অনেক। আপনাদের রিপোর্টিং এর কারণে একটি দেশ সুন্দর সুশৃঙ্খলায় পরিচালিত হয়। কিন্তু এতদিন ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় থাকার কারণে আপনারা অনেক সংবাদই তুলে ধরতে পারেননি। তবে এখন থেকে দোহার নবাবগঞ্জের যেখানেই অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন ও মাদকের আখড়া দেখবেন তা নির্ভয়ে তুলে ধরার আহ্বান জানিয়েছেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আবুল হোসেন খন্দকার। শুক্রবার নবাবগঞ্জের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন।

নবাবগঞ্জের সন্তান ড. আবুল হোসেন খন্দকার সাংবাদিকদের বলেন, আমরা নাগরিক সমাজ দোহার নবাবগঞ্জ মাদকমুক্ত দেখতে চাই। যেখানে অন্যায় অবিচার অত্যাচার ও মাদকের আখড়া দেখতে পাবেন নির্ভয় সেসব বিষয় আপনাদের কলমের মাধ্যমে তুলে ধরবেন। কেউ আপনাদের বাধা দিলে আমার কোনো সহযোগিতা লাগলে জানাবেন। আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন।

তিনি দোহার নবাবগঞ্জের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দোহার নবাবগঞ্জ থেকে মাদক র্নিমূল করতে অভিযান অব্যাহত রাখতে হবে। মাদক,অন্যায় অবিচারের সঙ্গে প্রশাসনের কারো কারো জড়িত থাকার অনেক অভিযোগ শুনেছি। কিন্তু আর শুনতে চাই না। আমরা সুন্দর ও শান্তিপূর্ণ দোহার নবাবগঞ্জ দেখতে চাই।

প্রশাসনের প্রধান কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রশাসনের কোন কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততায় যেন কোন অনিয়ম অবিচার না হয়। তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রশাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবো।

তিনি আরও বলে, এলাকার কোন স্কুল-কলেজের সামনে যেন কোনো বখাটেরা অবস্থান করতে না পারে সেজন্য পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টোর্ম অ্যাওয়ারনেস ফোরামের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা তার বক্তৃতায় বলেন, ইছামতি নদী এখন নবাবগঞ্জের দুঃখ। এক সময় এই নদীতে প্রচুর পানি থাকতো। বর্ষা মৌসুমে মানুষকে বিনোদন দিতে আয়োজন করা হতো নৌকা বাইচ। কিন্তু এখন নদীতে পর্যাপ্ত পানি না থাকায় এই আয়োজনে ভাটা পড়েছে। সোনাবাজু বেরিবাধে ইছামতি নদীর মূল পয়েন্টে পাঁচটি স্লুইচগেট নির্মাণ করলেই নদীর এই দুরাবস্থার অবসান হবে। তিনি তার বক্তৃতায় আরও বলেন দোহার ও নবাবগঞ্জের বেশিরভাগ মানুষ প্রবাসে থাকেন। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রবাসে পাঠানো গেলে দেশের রেমিটেন্স বাড়বে। এ কারণে দ্রুত বন্ধ টেকনিক্যাল ইনস্টিটিউট ও নার্সিং ইনস্টিটিউটের কাজ চালু করা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০