PRIYOBANGLANEWS24
২ অক্টোবর ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার ও নবাবগঞ্জ থানার দুই মামলায় ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানায় দায়ের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানকে সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম এম সাইফুল ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

সকালে সালমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর নবাবগঞ্জ ও দোহার থানায় করা পৃথক হত্যাচেষ্টার মামলায় ৭ দিন করে ১৪ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত দোহার থানার মামলায় তিন দিন এবং নবাবগঞ্জ থানার মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ নিয়ে পৃথক ছয়টি মামলায় সালমান এফ রহমানের ৩৭ দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত।

অপর দিকে সালমান এফ রহমানের পক্ষের আইনজীবীরা তাঁর রিমান্ডের আবেদন নামঞ্জুর করার আরজি জানান। তাঁরা জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সালমান এফ রহমানকে দোহার থানার মামলায় তিন দিন এবং নবাবগঞ্জ থানার মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন দোহারের বাসিন্দা শাহজাহান মাঝি। গত ৪ আগস্ট দোহারের করম আলী মোড়ে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন শাহজাহান। তখন মিছিলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ অন্যরা হামলা চালায়। এতে গুরুতর জখম হন তিনি। পরে সুস্থ হয়ে ২৫ আগস্ট দোহার থানায় মামলা করেন তিনি। মামলায় প্রধান আসামী করা হয় সালমান এফ রহমানকে।

অন্যদিকে নবাবগঞ্জের বাসিন্দা ফাতেমা বেগমও ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন। গত ৫ আগস্ট সকাল ১০টার সময় নবাবগঞ্জ শহীদ মিনারের সামনে ছাত্র-আন্দোলনে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগসহ অন্যরা। তখন তিনি আহত হন। পরে সুস্থ হয়ে গত ২ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় মামলা করেন। এ মামলাও প্রধান আসামী করা হয় সালমান এফ রহমানকে।

৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ণমালা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে হাওলাদার ফাউন্ডেশনের স্কুল ব্যাগ বিতরণ

নবাবগঞ্জে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ডিএন কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নবাবগঞ্জে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে ‘ইয়ারা’ সংগঠনের ১৬ দিনের কর্মসূচী শুরু

নবাবগঞ্জে দিনব্যাপী জাতীয় প্রাণীসম্পদ প্রদর্শণী উৎসব অনুষ্ঠিত

নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নবাবগঞ্জে মানবতায় রক্তদান সংগঠনের বর্ষপূর্তিতে সম্মাননা ক্রেষ্ট প্রদান

দুই কিডনি অকেজো, বাঁচতে চায় শাকিল

১০

তুলশীখালী-মরিচা সেতুতে ইজারা বন্দোবস্তের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে: জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম

১১

নবাবগঞ্জে মহোৎসবে একসঙ্গে আহার করলেন ১০ হাজার মানুষ

১২

নবাবগঞ্জে হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলামের গণসংযোগ

১৩

দেড় যুগেও শেষ হয়নি সেতুর কাজ!

১৪

নবাবগঞ্জে আগুনে তিনটি বসত ঘর ভস্মীভূত

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

১৬

ডিআরইউ’র নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন রাশিম মোল্লা

১৭

নবাবগঞ্জের দৌলতপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৯

দোহারে আওয়ামীলীগের লকডাউন প্রতিহত করতে ইসলামী আন্দোলনের অবস্থান কর্মসূচী পালন

২০