PRIYOBANGLANEWS24
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১ মিনিটের ঝড়ে লন্ডভন্ড নবাবগঞ্জের পশ্চিমাঞ্চল

মাত্র ১ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ঢাকার নবাবগঞ্জের শতাধিক বাড়ি। এতে বিভিন্ন এলাকার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বরিবার দুপুর সাড়ে ১২ টায় এ ঝড়ের কবলে পড়েন নবাবগঞ্জের পশ্চিমাঞ্চলের মানুষ।

এতে উপজেলার বান্দুরা, নয়নশ্রী, বারুয়াখালী ও শিকারীপাড়া ইউনিয়নের বেশ কিছু গ্রামের শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছপালা উপড়ে ও ভেঙে গেছে। অনেক ঘরের চাল উড়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুতের লাইনের। ফলে সকাল পর্যন্ত বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বহু মানুষ।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেকের বসতঘরের উপর গাছ পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। গাছের ডালে ডালে ও বিভিন্ন ভবনের উপরে ঝুলে রয়েছে টিনগুলো। দোকানপাটের সাইনবোর্ডগুলো ভেঙে রাস্তায় পড়ে রয়েছে। কারেন্টগুলো তার ছিড়ে রাস্তায় পড়ে থাকায় তা মেরামতে ব্যস্ত পল্লি বিদ্যুৎ এর লোকজন। রবিবারের দুপুরের পর থেকে বিরতিহীন ভাবে কাজ করার পরও এ রির্পোট লেখা পর্যন্ত সব এলাকার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে পারেনি পল্লি বিদ্যুৎ এর লোকজন। মাত্র ১ মিনিটের ঝরে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

শিকারীপাড়ার আবু সালেহ বলেন, সর্বোচ্চ ১ মিনিটের ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বাড়িঘর-গাছপালা ভেঙে পড়েছে সব এলাকায়। এ কারণে অনেক জায়গায় এখন পর্যন্ত বিদ্যুৎ আসেনি।

বারুয়াখালী ইউনিয়নের হাবিবুর বলেন, ঝড়টার স্থায়িত্ব ছিল মাত্র ৩০/৪০ সেকেন্ড। এতেই অনেকের ঘরের চাল উড়ে গেছে। গাছগাছালি ভেঙে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে পুরো এলাকায়। এমন ঝড় অনেকদিন দেখি না। হঠাৎ ঝড় এলো আর সব লন্ডভন্ড হয়ে গেল।

বান্দুরার মিলন হোসেন বলেন, তখন আনুমানিক বেলা সারে ১২ টা। বান্দুরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। দেখলাম ইছামতী নদীর পানি বাতাসের সাথে উপরের দিকে উঠছে। এরপর মাত্র ১ মিনিটের মধ্যে তুমুল ঝড় উঠে পশ্চিম দিকে বাতাসটি চলে গেল। আর সাথে সাথে সব লন্ডভন্ড হয়ে গেল। চোখের সামনে এমন দৃশ্য রেখে ভয় পেয়ে গিয়েছিলাম।

বান্দুরার বাসিন্দা রেখা আক্তার বলেন, আমিও তখন বান্দুরা ব্রীজ পাড় হচ্ছিলাম। দেখি বাতাসে টিনগুলো উড়ছে। আর গাছগুলো ভেঙে পড়ছে। দেখে প্রচন্ড ভয়ে পেয়ে গিয়েছিলাম, মনে হয়েছিল আমাদেরও উড়িয়ে নিয়ে যাবে।

নতুন বান্দুরার বাসিদা নিঝুম হোসেন বলেন, ঝড়ে আমাদের ২/৩ টা গাছ উড়ে ভেঙে গেছে। বুঝতেই পারলাম না, কি হলো মাত্র ১ মিনিটের সব শেষ।।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১০

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১১

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১২

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৩

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৪

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৫

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৮

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৯

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

২০