PRIYOBANGLANEWS24
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বখাটেদের পেট্রোলে দগ্ধ দিনমজুরের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জে বখাটেদের পেট্রোলে দগ্ধ হওয়ার ৫দিন পর মো. জাহিদ (২৮) নামে এক দিনমজুর মারা গেছে। শনিবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাহিদ উপজেলার কৈলাইল ইউনিয়নের মালিকান্দা গ্রামের মো. কামালের ছেলে। সে দিনমজুরের কাজ করত। এঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরী করেছিলেন নিহতের বাবা।

নিহতের পরিবার জানায়, গত ৯ সেপ্টেম্বর বিকালে কাজের কথা বলে দিনমজুর জাহিদকে নয়াকান্দা গ্রামের হাবিবুর রহমান ডয়েসের বাড়িতে ডেকে নেয় শাওন ও জান্নাত। সন্ধ্যায় ঘনিয়ে এলে তাকে জান্নাতের ঘরে বসিয়ে রাখে। রাত ১২টা পর তাকে জানানো হয়, কেরানীগঞ্জের রুহিতপুর থেকে পিকআপ আসছে ওটাতে উঠতে হবে। রাত ১টার দিকে বখাটে শাওন ও জান্নাতসহ মুখ ঢেকে আসা আরও ৫/৬ জন সেখানে আসে। তারা জানায়, ঐ গ্রামের হাসান আলীর বাড়িতে আগুন দিতে হবে। অস্বীকৃতি জানালে বখাটেরা জাহিদের পুরো শরীরে পেট্রোল ঢেলে দেয়। জাহিদ যন্ত্রনায় ছটফট করতে থাকে। অবস্থার অবনতি হলে বখাটেরা কেরানীগঞ্জের জিনজিরায় জাহিদের বড় ভাই নাহিদের কাছে ফেলে পালিয়ে যায়। স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার সকালে জাহিদ মারা যায়।

নিহতের বাবা মো. কামাল সংবাদকর্মীদের বলেন, বখাটেদের কথা না শুনায় তারা আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এ হত্যাকাÐের বিচার চাই।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মমিন এবিষয়ে বলেন, দিনমজুরের মৃত্যুর বিষয়টি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০