PRIYOBANGLANEWS24
২৮ অগাস্ট ২০২৪, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তি প্রতিষ্ঠায় ইসলামী আইন বাস্তবায়নের কোন বিকল্প নেই: আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর

হেফাজতের ইসলামী বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব বলেছেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী আইন বাস্তবায়নে কোন বিকল্প নেই। সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বিডিআর হত্যা সহ গত ১৫ বছরের রাজনৈতিক সকল হত্যাকান্ডের সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। দেশে আইনের শাসন , বাক স্বাধীনতা, ইসলামী আইন কানুন বাস্তবায়ন , ভারতের আগ্রাসন প্রতিরোধ এইসব বিষয়ে বর্তমান সরকারকেসময়োপযোগী সংস্কার করতে হবে।’ বুধবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে হেফাজতে ইসলামের নবাবগঞ্জ উপজেলার শাখা আয়োজিত বন্যায় দুর্গতদের সাহায্য, ইসলামী আইন প্রতিষ্ঠায় বিভিন্ন সময় শাহাদাত বরণ কারীদের জন্য দোয়া মাহফিল ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আর বলেন, ছাত্র জনতার গণআন্দোলনের ফলে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে । দেশে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করেছে। তাই এই আন্দোলনকে সার্থক করতে হলে ইসলামী আইন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই । অন্তবর্তী সরকারের কাছে আহ্বান ইসলাম বিরোধী যে সকল আইন কানুন তা বাতিল করতে হবে। ইসলামী আইন প্রতিষ্ঠার মাধ্যমে কেবলমাত্র দেশের শান্তি-শৃঙ্খলা ফিরে আনা সম্ভব এর কোন বিকল্প নেই।

আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর আরো বলেন, বাংলাদেশ সকল ধর্মের গোত্রের সহ অবস্থানের দেশ । যারা সংখ্যালঘু রয়েছেন প্রত্যেকের নিরাপত্তার দায়িত্ব প্রত্যেক ঈমানদার ব্যক্তিদের উপর রয়েছে। কোন অবস্থাতেই অন্য কোন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর অত্যাচার নির্যাতন করা যাবে না।।সকল ষড়যন্ত্র সকল ঈমানদার ব্যক্তিদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

এসময়ে তিনি বিভিন্ন সময়ে ইসলামী আইন বাস্তবায়ন ও গণআন্দোলনে শাহাদাত বরণকারী বিদেহী আত্মার মাগফেরত কামনায় দোয়া পরিচালনা করেন।

নবাবগঞ্জ উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সহ-সভাপতি মাওলানা নূর হোসেন কাসেমীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মুফতি ইব্রাহিম খলিল নবাবগঞ্জী, মুফতি ফরহাদ হোসেন , মাওলানা আব্দুর রাকিব , হাফেজ বাহালুল , মাওলানা আতাউর রহমান , মাওলানা হোসাইন , মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আব্দুল গফুর প্রমুখ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০