PRIYOBANGLANEWS24
৪ মে ২০২০, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোকান ও শপিংমল খোলার প্রজ্ঞাপনে তুঘলকি কান্ড!

শর্তসাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই সিদ্ধান্তের পর যেন পায়ের নিচে মাটি খুঁজে পেয়েছেন ব্যবসায়ীরা। ঈদের আগে সরকারের এমন সিদ্ধান্তে খুশি তারা। সোমবার (০৪ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ। তবে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে একই ব্যক্তির স্বাক্ষরে তিনটি আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি হয়েছে। এবং তিনটিতে তিন রকম কথা বলা হয়েছে।

মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে শপিংমল আগামী ৫ মে খোলা হবে, একটায় বলা হচ্ছে ১০ মে। আরেকটায় বলা হচ্ছে মার্কেট বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে অপরটিতে বলা হচ্ছে ৪টা পর্যন্ত।

তবে শেষ পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে ১০ তারিখে এবং বিকেল ৪টা পর্যন্ত খোলার বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মো. মুশফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, আগের আদেশে বিকাল ৫টা পর্যন্ত শপিংমল খোলা রাখার কথা বলা হলেও সেটা বিকাল ৪টা পর্যন্ত করা হয়েছে।

এর আগে করোনাভাইরাসের কারণে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস আদালত বন্ধ ঘোষণা করে। সেই সঙ্গে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়, শপিং মলও বন্ধ রাখতে বলা হয়। ছুটি বাড়ার সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের জন্যও একই সিদ্ধান্ত বহাল থাকে। তবে ঈদ-উল ফিতর সামনে রেখে কয়েকটি শর্ত মেনে মার্কেট-শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, কেনাবেচার সময় সামাজিক (পারস্পরিক) দূরত্ব বজায় রাখাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১০

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১১

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১২

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৪

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৫

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৬

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৭

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৮

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৯

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

২০