PRIYOBANGLANEWS24
১১ অগাস্ট ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে দুই নারী পোশাক কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় দুই নারী পোশাক কর্মী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর পশ্চিমদী খোয়ালপাড়া এলাকার একটি বাসা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কয়েকজন শিক্ষার্থী।

পরে তাদেরকে প্রথমে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়। সেখানে ভর্তি রেখে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ভুক্তভোগীকে উদ্ধার করা কয়েকজন শিক্ষার্থী সাংবাদিকদের জানান, রাতে আমরা কেরানীগঞ্জের কদমতলী এলাকায় রাস্তার উপর আলপনা আঁকতে ছিলাম। হঠাৎ অটোতে করে ভুক্তভোগী একটি মেয়ে এসে কান্না করে আমাদের জানায় ওই এলাকায় একদল ডাকাত তাদের দুইজনকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেছেন। আমি পালিয়ে এসেছি কিন্তু আমার এক সহকর্মীকে তারা আটকে রেখেছেন। ঘটনাটি জানার পর আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে কয়েকজনকে একত্রিত হয়ে ভোরে ভুক্তভোগী নারীকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অপর ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

এসময় ধর্ষকরা পালিয়ে যাওয়ার তাদের আটক করা সম্ভব হয়নি। তবে শিপন মোল্লার মাকে আটক করে তার বাসা থেকে একটি পিস্তলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে শিপনের মাকে ও উদ্ধার করা অস্ত্রগুলো সেনা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা জানান, দুই নারীকে যে বাসায় আটকে রেখে নির্যাতন করা হয়েছে সেটি শিপন মোল্লার বাড়ি। সে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত একজন সন্ত্রাসী।

ভুক্তভোগীরা হাসপাতালে সাংবাদিকদের জানান,গলায় চাকু ধরে তাদের ওই বাড়িতে নিয়ে যায় একদল ডাকাত। সেখানে তাদের একজনকে দুইজন ও আরেকজনকে ছয়জনে মিলে পালাক্রমে ধর্ষণ করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের কো-অর্ডিনেটর ডাঃ সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, ভুক্তভোগী ওই দুই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০