PRIYOBANGLANEWS24
৯ অগাস্ট ২০২৪, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলন কখনও ব্যর্থ হয় নাই, এ বিজয় ছাত্র-জনতার: খোন্দকার আবু আশফাক

ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক বলেছেন, ছাত্র-জনতা রক্তের বিনিময়ে এ দেশটা আবারো স্বাধীন করেছে। এ স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। ছাত্র-জনতার রোষানলে পরে খুনি শেখ হাসিনা পালিয়ে গেছে। পৃথিবী দেখেছে ক্ষমতা ধরে রাখার জন্য হাসিনা কিভাবে আমাদের সন্তান সমতুল্য শিক্ষার্থী ও জনতা উপর নির্বিচারে গুলি চালিয়েছে। কিন্ত ছাত্র-জনতা গুলিকে ভয় না পেয়ে জীবন দিয়ে স্বৈরাচার হাসিনাকে উৎখাত করেছে। পৃথিবীর ইতিহাসে ছাত্র আন্দোলন কখনও ব্যর্থ হয় নাই। এ বিজয় ছাত্র-জনতার। শুক্রবার বিকেলে ঢাকার দোহারের লটাখোলা করম আলী মোড়ে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

খোন্দকার আবু আশফাক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘদিন ১৬ বছর পর আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার বিজয় উল্লাস করতে গিয়ে কেউ ব্যক্তিগত আক্রোশে আপনার প্রতিবেশির বাড়িতে হামলা করবেন না। দেশনেত্রী খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়ার কঠোর নির্দেশনা রয়েছে কোন সংখ্যালঘু ভাইদের বাড়িতে বা উপসনালয়ে হামলা করা যাবে না। তারা এব্যাপারে জিরো ট্রলারেন্স। সংখ্যালঘুদের উপর হামলা করলে বিএনপি সহ্য করবে না। যারা এধরনের অন্যায় করবেন তাদের ধরে আইনের কাছে সোপর্দ করতে হবে।

তিনি আরো বলেন, আজ থেকে থানায় পুলিশ আসবে। তারা আমাদের নিরাপত্তায় কাজ করবে। সবাই মিলে তাদের সহযোগিতা করবেন। যে সমস্ত পুলিশ অফিসার অন্যায় করেছে দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে। দোহার নবাবগঞ্জ থানায় কোন অসৎ পুলিশ অফিসারকে থাকতে দেওয়া হবে না। এসময় তিনি নেতাকর্মীদের থানায় যেতে নিষেধ করেন। দোহার নবাবগঞ্জে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা জেলার সভাপতি খোন্দকার আবু আশফাক।

এসময় দোহার নবাবগঞ্জের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০