PRIYOBANGLANEWS24
৪ মে ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেল ৩৯ বন্দী

করোনা ভাইরাসের কারণে কারাগারগুলোতে চাপ কমাতে বন্দীদের মুক্তি দেওয়া শুরু করেছে কারা কর্তৃপক্ষ। গত শনিবার থেকে সারা দেশের কারাগারগুলো থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে সোমবার (৪ মে) ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ৩৩ জন বন্দীর মুক্তি দেয়া হয়েছে। এর আগে আরও ৬ জন বন্দীর মুক্তি দেয়া হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত ৩৯ জন বন্দীকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। জানা গেছে, আর ১২ জন বন্দী মুক্তির অপেক্ষায় রয়েছেন। তাদের জরিমানার টাকা নিয়ে জটিলতা থাকায় তাদের বিষয়টি পরিবারকে জানানো হয়েছে।

কারা কর্তৃপক্ষ বলছে, যাঁদের মুক্তি দেওয়া হচ্ছে, তাঁরা সবাই লঘু দ-ে দ-িত। সর্বোচ্চ এক বছর যাদের সাজা, তাঁরাই এই তালিকায় রয়েছেন। তালিকা করা বন্দীদের ছয় মাস থেকে এক বছর, তিন মাস থেকে ছয় মাস এবং শূন্য থেকে তিন মাস এই তিনটি ভাগে ভাগ করে মুক্তি দেওয়া হচ্ছে।

সারা দেশে ৬৮টি কারাগার রয়েছে। এসব করাগারের ধারণক্ষমতা ৪১ হাজার হলেও ৮৫ হাজারের বেশি বন্দী অবস্থান করছেন বলে কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে। করোনার এই পরিস্থিতিতে চাপ কমাতে সরকারের নির্দেশেই এই মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ প্রক্রিয়ায় সারাদেশে ২ হাজার ৮৮৪ জন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০