PRIYOBANGLANEWS24
৪ মে ২০২০, ২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে আরও দুইজনের করোনা সনাক্ত, মোট আক্রান্ত ৬

ঢাকার দোহার উপজেলায় নতুন করে আরও দুইজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে একজনের বাড়ি নারিশা ও আরেকজনের বাড়ি উত্তর রাইপাড়া গ্রামে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়াল ৬ জনে। সোমবার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।

ডা. মো. জসিম উদ্দিন প্রিয়বাংলা নিউজ২৪ কে বলেন, সবশেষ দোহারের বিভিন্ন স্থান থেকে ১১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়। সেমাবার (৪ মে) ভোরে আইইডিসিআর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এর সরকারি মেইলে পাঠানো রিপোর্টের মাধ্যমে জানতে পারি দুইজনের করোনা পজেটিভের বিষয়টি। নতুন করে আক্রান্ত দুইজনের মধ্যে সোহরাওয়ার্দী হাসপাতালের একজন নারী চিকিৎসক রয়েছেন। তার বয়স ৫০ বছর। তিনি মূলত ঢাকায় অবস্থান করেন, বাড়ি নারিশা গ্রামে। ওই চিকিৎসক ঢাকা থেকে দোহারে এসে নমুনা দিয়ে আবার ঢাকায় চলে গিয়েছেন। তিনি বর্তমানেও ঢাকায় অবস্থান করছেন। তার স্বামীও একজন চিকিৎসক।
ডা. জসিম জানান, আক্রান্ত অপরজনের বাড়ি উপজেলার উত্তর রাইপাড়া আকন বাড়ি মসজিদের পাশে। তার বয়স ২১ বছর। সে জয়পাড়া বাজারের গনেশ দাসের দোকানের কর্মচারী।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ২১ বছর বয়সী আক্রান্ত ওই যুবকের শরীরে করোনার তেমন উপসর্গ ছিলনা। আক্রান্ত অবস্থায় সে রাইপাড়া আকন বাড়ির মসজিদে নামাজ আদায়, জয়পাড়া বাজারে দোকানে কাজ করা সহ বিভিন্ন স্থানে যাতায়াত করেছে। ওই বিষয়গুলো মাথায় নিয়ে উপজেলা ও থানা প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে, সোমবার (৪ মে) নতুন করে সনাক্ত হওয়া দুইজন নিয়ে দোহারে আক্রান্তের সংখ্যা মোট ৬ জন। এর মধ্যে প্রথমভাগে আক্রান্ত চারজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্যরা ঢাকার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০