PRIYOBANGLANEWS24
২৬ জুন ২০২৪, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে জালে ধরা পড়ল রাসেলস্ ভাইপার: গবেষনার জন্য নিয়ে গেল স্নেক রেসকিউ টিম

ঢাকার দোহারের বুধবার সকালে নারিশা পদ্মা নদীতে খবির সরকার নামে এক জেলের জালে ধরা পড়ে একটি রাসেলস্ ভাইপার। ওই জেলে সাপটিকে না মেরে জীবিত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। পরে খবর পেয়ে গবেষণার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেনম রিসার্চ সেন্টারে নিয়ে গেছেন স্নেক রেসকিউ টিম।

জানা যায়, জালে আটকে পরা একটি জীবিত রাসেলস্ ভাইপার সাপ নিয়ে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হয় এক জেলে। সংবাদ পেয়ে উৎসুক লোকজন সাপটিকে দেখতে ভিড় করেন উপজেলা চত্তরে। পরে সাপটিকে সুরক্ষিত করে স্নেক রেসকিউ টিমের সাথে যোগাযোগ করা হয়। খবর পেয়ে দোহারে ছুটে আসেন স্নেক রেসকিউ টিমের সদস্যরা। তারা জাল থেকে সতর্কতা অবলম্বন করে নিরাপদ ঝুঁড়িতে সাপটিকে স্থানান্তর করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য রকিবুলের কাছে আনুষ্ঠানিকভাবে সাপটি হস্তান্তর করেন।

এব্যাপারে খবির সরকার জানান, প্রতিদিনের মতো আজ সকালে চর এলাকায় তিনি জাল দিয়ে মাছ ধরতে যান। জাল টেনে ওঠানোর সময় দেখেন, একটি সাপ আটকা পড়েছে। পরে তিনি জীবিত সাপটি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। এটি প্রায় ৪৫ ইঞ্চি লম্বা।

স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্যরা জানান, উদ্ধারকৃত রাসেল ভাইপার সাপটি গবেষণার কাজে চট্টগ্রামত বিশ্ববিদ্যালয়ের ভেনম রিসার্চ সেন্টারে পাঠানো হবে।

এব্যাপারে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, সাপ নিয়ে আতঙ্ক নয়, সচেতন হতে হবে। আমরা সাপটিকে গবেষণার জন্য স্নেক রেসকিউ টিমের কাছে তুলে দিয়েছি। এটি এখন গবেষণার কাজে ব্যবহার করা হবে। পরিবেশ ভারসাম্য রক্ষার সাপের গুরুত্ব রয়েছে। অতি কখন, অপপ্রচার ও আক্রান্ত রোগীর ভুল চিকিৎসার কারনে রাসেলস্ ভাইপার নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসময় তিনি সাপটিকে না মারার জন্য জেলেটিকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০