PRIYOBANGLANEWS24
৬ জুন ২০২৪, ৮:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পল্লী বিদ্যুতের নিহত কর্মচারীদের স্মরণে নবাবগঞ্জে শোকসভা ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের সময় ও অতিরিক্ত কাজের চাপে বৈদ্যুতিক দুর্ঘটনা এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে নিহত পল্লী বিদ্যুতের কর্মচারীদের স্মরণে ঢাকার নবাবগঞ্জে শোকসভা, গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার পানালিয়ায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রধান কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সকল কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর দ্বৈত নীতির কারনে অতিরিক্ত কাজের চাপে বৈদ্যুতিক দুর্ঘটনা এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে নিহত সকল লাইনক্র, মিটার রিডার কাম মেসেঞ্জার সহ পল্লী বিদ্যুত সমিতির কার্যক্রমে অন্যান্য সকল নিহতদের স্মরণে এ কর্মসূচি বলে জানান তারা।

এর আগে মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণসহ সকল কর্মচারীদের কাজের জন্য নির্দিষ্ট সময় বেঁধে না দিলে কাজের চাপে এভাবেই কর্মচারীদের মৃত্যু হবে। এধরনের মৃত্যুকে তারা হত্যাকান্ড বলে মন্তব্য করেন। এসময় পল্লী বিদ্যুতের কর্মচারীরা কাজের জন্য নির্দিষ্ট কর্মঘন্টা বেঁধে দেওয়ার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহকারী জেনারেল ম্যানেজার মো. সালাহ উদ্দিন সহ পল্লী বিদ্যুৎ সমিতির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০