PRIYOBANGLANEWS24
৩০ মে ২০২৪, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ড্রেজার ব্যবসায়ীর কারাদন্ড

ঢাকার নবাবগঞ্জে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন করে বিক্রির দায়ে মীর আলম নামে এক ড্রেজার ব্যবসায়ীকে ৭দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম এ অভিযান পরিচালনা করেন।

সাজাপ্রাপ্ত মীর আলম উপজেলার শোল্লা ইউনিয়নের চকোরিয়া গ্রামের আনোয়ার আলী মীরের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শোল্লার সিংহড়া গ্রামের আওয়াল দেওয়ানের প্রজেক্ট থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কেটে ও বালু উত্তোলন করে বিক্রি করছে এমন সংবাদে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ড্রেজার ব্যবসায়ী মীর আলমকে আটক করে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম। তবে ড্রেজার ব্যবসার আরেক মূল হোতা আওয়াল দেওয়ানকে পাওয়া যায় নাই।

এব্যপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্্েরট মো. আ. হালিম বলেন, ড্রেজার ব্যবসায়ীকে কারাদন্ড দেওয়ার পাশাপাশি ড্রেজার বন্ধ করে দেওয়া হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০