PRIYOBANGLANEWS24
২২ মে ২০২৪, ৬:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘আন্তঃজেলা প্রতারক’ সেলিম গ্রেপ্তার

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রতারনার অভিযোগে দায়েরকৃত দুই মামলায় সাজা ও সাত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা সেলিম রেজা (৪২) কে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। দীর্ঘসময় পলাতক থাকার পর এসআই সুলতান মাহমুদ ও এসআই জহিরুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা থেকে গ্রেপ্তার করে সেলিমকে।

দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, ১৩টি প্রতারনার মামলা সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে সেলিমের বিরুদ্ধে। এর মধ্যে দুই মামলায় সাজা ও সাত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন পালিয়ে থাকার পর তথ্য প্রযুক্তির সহায়তায় সেলিম রেজাকে গ্রেপ্তার করে দোহার থানা পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলার ব্যবসায়ী ও সাধারন মানুষ’কে প্রলোভন দেখিয়ে সুকৌশলে লাখ লাখ টাকা প্রতারনা করিয়া হাতিয়ে নিয়ে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে সেলিমের বিরুদ্ধে। সে একজন আন্তঃজেলা প্রতারক। ঢাকা আর্ন্তজাতিক বানিজ্য মেলায় স্টল নিয়ে দেশের বিভিন্ন জেলার মানুষের সাথে সখ্যতা গড়ে তোলে সেলিম। ধীরে ধীরে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত বানিজ্য মেলায় স্টল দিতে শুরু করেন। মেলাগুলোতে স্টল দিতে গিয়ে বিভিন্ন জেলার ব্যবসায়ী ও সাধারন মানুষের সাথে তার সখ্যতা গড়ে উঠে। সবার সাথে সখ্যতা গড়ে উঠার কারেন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের কাছ থেকে সুকৌশলে সে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। প্রতারনার অভিযোগে, ঢাকার বিভিন্ন থানা, রাজবাড়ী, মাদারীপুর, রাজশাহী, কুড়িগ্রাম, বগুড়া সহ বিভিন্ন থানায় সেলিমের নামে ১৩টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত সেলিমের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বড় বাস্তা গ্রামে। সে ওই গ্রামের রমজান খানের ছেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০