PRIYOBANGLANEWS24
৮ মে ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে আলমগীর ও নবাবগঞ্জে নাসিরউদ্দিন পুনরায় চেয়ারম্যান নির্বাচিত

উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকার দোহারে মো. আলমগীর হোসেন ও নবাবগঞ্জে নাসিরউদ্দিন আহমেদ ঝিলু পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে বুধবার রাতে বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষনা করা হয়।

ফলাফলে জানা যায়, দোহারে চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর হোসেন (আনারস) ৩৭ হাজার ৫৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মেহবুব কবির (মোটরসাইকেল) পেয়েছেন ২৩ হাজার ২৪৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোহমা¥দ গিয়াসউদ্দিন সোহাগ (তালা) ৪৯ হাজার ৭৪৬ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন (টিউবওয়েল) পেয়েছেন ৮ হাজার ২৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা আক্তার (বিথী) ৩০ হাজার ৬৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রপ্রতিদ্বন্দ্বী মিতু চৌধুরী (ফুটবল) পেয়েছেন ২২ হাজার ৩৯৫ ভোট।

এছাড়া নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ ঝিলু (আনারস) ৪১ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মোহাম্মদ বাবুল মিয়া ঘোড়া) পেয়েছেন ১২ হাজার ১৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো. আরিফুর রহমান (তালা) ৪৪ হাজার ৩০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলীপ কুমার মন্ডল (মাইক) পেয়েছেন ৫ হাজার ৮১৯ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা বেগম ( কলস) ২৫ হাজার ১৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিপা কবির (ফুটবল) পেয়েছেন ১১ হাজার ৫৫৭ ভোট।

জানা যায়, দোহার উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় মোট ভোটার ২ লাখ ১৪ হাজার ২৫৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯ হাজার ৮২৩ ও নারী ভোটার ১ লাখ ৪ হাজার ৪৩৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন। এছাড়া নবাবগঞ্জ উপজেলায় ১৪টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৬২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ২৩২ জন ও নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ২৫২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০