PRIYOBANGLANEWS24
৫ মে ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন সহ নানা দাবিতে কর্মবিরতি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার সকাল নয়টা থেকে নবাবগঞ্জ উপজেলার পানালিয়ায় অবস্থিত ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করে তারা।

তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে বিভিন্ন ধরনের ব্যানার ও প্লাকার্ড নিয়ে কর্মসূচীতে অংশ নেন কর্মকর্তা ও কর্মচারীরা। তারা জানান, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিটি উপকেন্দ্রে একজন করে জনবল থাকবে। তবে সব ধরণের গ্রাহক সেবা ও অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।

এসময় তারা বিভিন্ন দাবি জানান। দাবিগুলো হলো: সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন আর্থিক সুবিধাদি (পে স্কেল, বিশেষ প্রনোদনা, বেতন ভাতাদি, এপিএ বোনাস) হতে বঞ্চিত হতে হবে না। (যেমন আলাদা সার্ভিস কোয হওয়াতে ৫% বিশেষ প্রনোদনা ও পে স্কেল ২০১৫ সমিতিকে ৬ মাস পরে দিয়েছে, এপিএ বোনাস আংশিক প্রদান করে থাকে), সরকার ঘোষিত শুক্র ও শনিবার দুইদিন ছুটি পাওয়া যাবে এছাড়া শান্তি বিনোদন ছুটিসহ অন্যান্য সকল ছুটির সুবিধা বাস্তবায়ন হবে, শিফটিং ডিউটি বাস্তবায়নের মাধ্যমে সঠিক ও ন্যায় সংগত কর্মপরিবেশ তৈরি হবে সহ বিদ্যমান বৈষম্যগুলো দূর করার জন্য বেতন কাঠামো ও সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা বিআরইবির সঙ্গে সমানভাবে পরিপালন এবং পদন্নোতি ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে বিআরইবির সঙ্গে সমন্বয় চান তারা।

এসময় উপস্থিত ছিলেন মো: সাইদুর রহমান এজিএম (প্রশাসন),মো: মিজানুর রহমান এজিএম( ইএন্ডসি), মো: সালাহউদ্দিন এজিএম (ওএন্ডএম), মো: মাসুদ রানা এজিএম (অর্থ), মো: হামিদুর রহমান এজিএম( ওএন্ডএম) মো: নাজমুল হাসান এজিএম( আইটি ) মো: তানভির আহমেদ, আব্দুল রশিদ এজিএম (ওএন্ডএম), মো: মুসা রহমান এজিএম সদস্য সেবা এবং সকল ডিজিএম, সকল সুপারভাইজার,লাইনম্যান,মিটার রিডার,বিলিং সহকারী ও অন্যানো সকল কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০