PRIYOBANGLANEWS24
৩০ এপ্রিল ২০২০, ৩:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা সন্দেহে এগিয়ে আসেনি প্রতিবেশীরা: মৃতদেহ দাফন করলেন চিকিৎসক ও জনপ্রতিনিধি

করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে এমন সন্দেহে এক ব্যক্তির লাশ দাফনে প্রতিবেশী ও এলাকাবাসী যখন মুখ ফিরিয়ে নিয়েছেন আর সেক্ষেত্রেই ধর্মীয় মতে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে ওই ব্যক্তির মৃতদেহ দাফন করতে এগিয়ে এসেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেলসহ আরও কয়েকজন মুসল্লি। নিহত ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধের গ্রামের বাড়ি নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নে মুসলিমহাটি গ্রামে।

বুধবার রাতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক পেইজের এক স্ট্যাটাসে এ বিষয়ে একটি পোষ্ট দেয়া হয়। জানানো হয়, বুধবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মৃতদেন দাফনের প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়।

নিহতের ছেলের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক পেইজের স্ট্যাটাসে লিখে জানানো হয়, ওই বৃদ্ধ গত দেড়মাস ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। আর্থিক সমস্যার কারণে তাকে প্রয়োাজনীয় চিকিৎসা করাতে পারেননি স্বজনরা। বুধবার (২৯ এপ্রিল) রাজধানী ঢাকার গেন্ডারিয়ার বাসায় ওই বৃদ্ধ বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। করোনা ভাইরাসে তাঁর মৃত্যু হয়েছে প্রতিবেশীদের এমন সন্দেহের কারণে তাকে ঢাকার ওই এলাকায় দাফন করা সম্ভব হয়নি।

যার কারণে লাশ তার গ্রামের বাড়ি চুড়াইনে নিয়ে আসা হয়। এখানেও একাধিক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে লাশের গোসল, জানাজা, দাফনে জটিলতা দেখা দেয়।

পরিশেষে কোন উপায় না দেখে নিহতের স্বজনরা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে মৃত ব্যক্তির লাশ হাসপাতালে এনে গোসল ও জানাজা পড়িয়ে তার নিজ গ্রামে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। এ পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল।

অপরদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েঝে এমন সন্দেহ করে প্রতিবেশী এবং সাধারণ জনগণ যে অসহযোগিতামূলক আচরণ করেছেন তা কোনভাবেই কাম্য নয় বলে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই পোস্ট থেকে বলা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০