PRIYOBANGLANEWS24
২৪ এপ্রিল ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি, তিনজনকে কারাদন্ড

ঢাকার দোহারে মৃতপ্রায় ও রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে ৩জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার জয়পাড়া বাজারে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এসময় টাল্টু ও দবির কসাইয়ের দোকানে মৃতপ্রায় এবং ভেটেরিনারিয়ানের অনুমতি ব্যতীত গরু জবাই ও মাংস বিক্রিকালে জুবায়ের হোসেন (১৯), বাশার হোসেন (১৯) ও শেখ নুরু (৫৫) নামে তিনজনকে আটক করা হয়। তাদেরকে জবাই নিষিদ্ধ মৃতপ্রায় ও রোগাক্রান্ত পশু জবাই ও মাংস বিক্রি করা, প্রায়শই বিভিন্ন ধরণের প্রতারণামূলক অপরাধের জন্য পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন, ২০১১ এবং পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২১ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যােিজস্ট্রট মো. মামুন খান। পরে জবাইকৃত পশু ও মাংস জব্দ করে তা যথাযথ প্রক্রিয়ায় পশুহাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে মাটি চাপা দেয়া হয়েছে।

অভিযানে দোহার উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও দোহার থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান বলেন, জনস্বার্থে পশু জবাই নিয়ন্ত্রণ ও জনসাধারণের জন্য মানসম্মত মাংস প্রাপ্তি নিশ্চিতকল্পে এবং ভোক্তা অধিকার সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০