PRIYOBANGLANEWS24
২৭ এপ্রিল ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সবজি চাষীদের পাশে থাকার প্রয়াস: ব্যতিক্রমী উদ্যোগ দোহার উপজেলা প্রশাসনের

করোনা সংকটে বাজারে দাম না পেয়ে কষ্টে চাষ করা শাক-সবজি নিয়ে যখন বিপাকে চাষীরা সে মূহুর্তে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে দোহার উপজেলা প্রশাসন। সবজি চাষীদের পাশে থাকার প্রয়াস এবং একইসাথে রমজানে সাধারণ মানুষের মাঝে সবজি পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।

আফরোজা আক্তার রিবা প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, একদিকে বাজারগুলোতে ক্রেতা সংখ্যা কম অন্যদিকে মানুষের আর্থিক সংকট, আবার দোহারের বাইরে সবজি বিক্রি করতে গেলে করোনা আক্রান্তের ঝুঁকি। সবমিলে কৃষক কষ্টে ফলানো সবজির দাম পাচ্ছেনা আবার মানুষও টাকার অভাবে পর্যাপ্ত সবজি বাজার থেকে কিনতে পারছেনা। এ সবকিছু বিবেচনায় নিয়ে আমরা প্রান্তিক চাষীদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে ন্যায্যমূল্যে সরাসরি সবজি কিনে তা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সহযোগিতায় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ কার্যক্রম শুরু করেছি। একইসাথে সরকারি ত্রাণও তুলে দেয়া হচ্ছে তাদের মাঝে। এতে করে প্রান্তিক চাষীরা যেমন উপকৃত হচ্ছেন তেমনি এই দূর্যোগে সাধারণ মানুষও উপকৃত হচ্ছেন।

সোমবার বিকেলে উপজেলার কুসুমহাটি সহ বিভিন্ন ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল-ডাল, আলু-পেঁয়াজের সাথে সবজি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ।

জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) দোহার পৌরসভায় বসবাসরত ৭৯ জন রাজমিস্ত্রী ও তাঁতী এবং ১৪৯ জন ঈমামকে সরকারি ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এছাড়া ফোন কলের ভিত্তিতে ৬৪ জনকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। একইসাথে বিভিন্ন ইউনিয়নের ২০০ জনকে ত্রাণ সামগ্রীর সাথে বিনামূল্যে শাকসবজিও দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০