PRIYOBANGLANEWS24
৪ এপ্রিল ২০২৪, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ফসলি জমির মাটি কাটায় কারাদন্ড

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী এলাকায় অভিযান চালিয়ে ফসলি জমির মাটি কাটার দায়ে এক জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ভোরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম।

আটককৃত তারিকুল ইসলাম (২২) সিংগাইর উপজেলার দক্ষিন জামসা গ্রামের জিন্নত আলীর ছেলে।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী এলাকায় কৃষি জমি থেকে ভ্যেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় তারিকুল ইসলাম নামে একজন কে আটক করা হয়। তিনি এই মাটি কাটার সাথে সরাসরি জড়িত এবং মাটি ব্যবসায়ী। কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি, জমির শ্রেণী পরিবর্তন, সরকারি রাস্তা নষ্ট করার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে তারিকুল ইসলাম কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ৪ টি মাটিবাহী মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত কাজে সহায়তা করেন নবাবগঞ্জ থানা পুলিশের একটি টিম।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, কৃষি জমি রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১০

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১১

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৩

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

১৪

দোহারে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

১৫

নবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

১৬

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব: গয়েশ্বর চন্দ্র রায়

১৭

নতুন বান্দুরায় বিএনপির নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন

১৮

নবাবগঞ্জে মহাভোজের মহোৎসব

১৯

নবাবগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

২০