PRIYOBANGLANEWS24
২৫ মার্চ ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌন্দর্য বর্ধন ও পরিচ্ছন্ন এলাকা গড়তে যুবকদের ব্যতিক্রমী উদ্যোগ

সৌন্দর্য বর্ধন ও পরিচ্ছন্ন এলাকা গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঢাকার দোহার উপজেলার চরকুশাই এলাকার যুবক মোঃ জামিল খান শ্যামল। তার নিজস্ব অর্থায়নে এলাকার সৌন্দর্য বর্ধন ও এলাকাকে বিউটিকুইন করতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে এগিয়ে এসেছে কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই এলাকার অন্য যুবকরাও। এরই মধ্যে এলাকার যুবকরা মিলে চরকুশাই ভাঙ্গা এলাকায় একটি পুরাতন ব্রীজকে বিভিন্ন ধরনের রং করে তাক লাগিয়ে নজর কেড়েছেন এলাকাবাসীর। আর এ কাজের মাধ্যমে উন্নয়নমূলক কাজের যাত্রা শুরু করে এলাকার যুবকরা রীতিমতো সুনাম কুড়িয়েছেন বেশ। পর্যায়ক্রমে এই এলাকাকে সৌন্দর্য বর্ধনে নিরলসভাবে কাজ করে যাবেন বলে জানিয়েছেন উন্নয়নমূলক কাজের প্রধান উদ্যোক্তা মোঃ জামিল খান শ্যামল।

মোঃ জামিল খান শ্যামল বলেন, ‘এলাকার সৌন্দর্য বর্ধনে ও এলাকাকে সাজিয়ে গুছিয়ে বিউটিকুইন করার লক্ষেই আমাদের এই উদ্যোগ। মূলত এলাকাকে ভালোবেসেই আমরা এই উদ্যোগ নিয়েছি। কিভাবে এলাকাকে পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধন করা যায় সেই চিন্তা চেতনা থেকেই মূলত এটা করা।’

তিনি আরও বলেন, ‘আমাদের নিজস্ব অর্থায়নে এই ব্রীজটি রং করার মাধ্যমেই আমরা এলাকার যুবকরা আমাদের এই উন্নয়নমূলক কাজের যাত্র শুরু করেছি। পর্যায়ক্রমে আমরা আমাদের এই উন্নয়নমূলক কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে এলাকাকে পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধনে কাজ করে যাব ইনশাআল্লাহ।’

চুরকুশাইএলাকার বয়োজেষ্ঠ্য আব্দুল খালেক জানান, ‘এলাকার যুবকরা মিলে তাদের নিজস্ব অর্থায়নে এই ব্রীজটি রং করে সৌন্দর্য বর্ধনে কাজ করেছে। ওদের এই উদ্যোগকে আমি এলাকাবাসীর পক্ষ থেকে সাধুবাদ জানাই। বর্তমান যুবকরা ইচ্ছা করলেই এলাকাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে। আমি ওদের সবার জন্য দোয়া করি ওরা যেন সব সময় মানুষের সেবা করার পাশাপাশি এলাকার উন্নয়নেও অংশগ্রহণ করে।’

এ কাজে অর্থ ও শ্রম দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন এলাকার যুবক মোঃ মিলন শেখ, মোঃ জিহাদ, মোঃ তামিম, মোঃ নিহাদ, মো:বিধান, মোঃ হৃদয়, মোঃ ইব্রাহীম, মোঃ আরিফ, মোঃ হাছিফ, মোঃ নেজাদ ও মোঃ ফারদিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০