PRIYOBANGLANEWS24
২৬ এপ্রিল ২০২০, ৪:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে নতুন সনাক্ত ২, অক্রান্তের সংখ্যা বেড়ে ৪, মৃত্যু ১

ঢাকার দোহার উপজেলায় আরও দুইজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ৪ জনে। আর এর মধ্য থেকে মৃত্যু হয়েছে ১ জনের। রবিবার (২৬ এপ্রিল) সকালে নতুন করে দুইজন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।

জানা যায়, নতুন করে আক্রান্ত দুইজনের মধ্যে একজনের বাড়ি যশোর জেলায়। সে দোহারের জয়পাড়া কিছুক্ষণ সিনেমা হল সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থেকে সমাধান ডায়াগনস্টিক সেন্টারের এক চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করেন। তার বয়স ৩৫ বছর। আক্রান্ত অপরজনের বাড়ি মেঘুলা বাজার এলাকায়। তার বয়স ৬৫ বছর। আক্রান্ত দুই ব্যক্তির বাড়ি ও আশপাশের এলাকা সহ তাদের সাথে মেলামেশা এবং সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখে নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন।

এদিকে, দোহারে প্রথম ধাপে করোনা সনাক্ত হওয়া দুইজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা আড়াইটার দিকে ঢাকার রিজেন্ট হাসপাতালে চিকৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি রংপুর জেলায়। তার বয়স আনুমানিক ৬০ বছর। সে ঢাকায় কাজ করত এবং তাঁর স্ত্রী দোহারের চমৎকার বিড়ি ফ্যাক্টারির শ্রমিক হিসেবে কাজ করতেন এবং চর লটাখোলা এলাকায় বসবাস করতেন। স্ত্রী দোহারে থাকার কারনে সে সম্প্রতি ঢাকা থেকে দোহারে আসেন। শনিবার সন্ধায় ঢাকার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।

ডা. জসিম উদ্দিন আরও জানান, প্রথম ধাপে আক্রান্ত দুইজনের মধ্যে একজনের মৃত্যু হলেও আরেকজন অনেকটা সুস্থ আছেন। সুস্থ থাকা ওই ব্যক্তির বাড়ি দোহারের সরকারি হাসপাতাল সংলগ্ন দক্ষিণ জয়পাড়া মাঝিপাড়া এলাকায়। সে জয়পাড়ার সমাধান ডায়গনস্টিক সেন্টারের এক চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০