PRIYOBANGLANEWS24
২৩ মার্চ ২০২৪, ৮:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী পালন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ও ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সদর কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীতে রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়ের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটি এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী পরিচালক কামাল উদ্দিন দেওয়ান।

উপস্থিত ছিলেন, রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উপপরিচালক শিবলী দেওয়ান ইন্টারনাল অডিটর লবিবা,এরিয়া ম্যানেজার মো. আসলাম হোসেন, আবু মুসাসহ প্রতিষ্ঠানটির ৯টি শাখার ব্যবস্থাপক ও ক্রেডিট অফিসার ও কর্মীবৃন্দ।

সকালে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।

পরে অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে প্রতিষ্ঠনটির গ্রাহক পরিবারের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারেরর সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন নবাবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুস। দোয়া শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০