PRIYOBANGLANEWS24
২০ মার্চ ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে হাসপাতালে স্কুলছাত্রীর মৃত্যু, চার চিকিৎসকসহ গ্রেপ্তার ৫

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বসুন্ধরা আদদ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করাতে গিয়ে এক পঞ্চম শ্রেণির স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভুল চিকিৎসায় শিশুটিকে হত্যার অভিযোগে মামলা করেছে তার পরিবার। মামলার পর হাসপাতালের চার চিকিৎসকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাহাবুব আলম।

এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ এলাকায় বসুন্ধরা আদদ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করাতে গিয়ে অপারেশন কক্ষে মারা যান তাছিয়া জাহান তনয়া (১২)।

তনয়া মাগুরা জেলার রাজাপুরের বাসিন্দা মনিরুজ্জামানের মেয়ে। চাকুরীর কারনে মনিরুজ্জামান নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পরিবার নিয়ে থাকতেন। তনয়া সোনারগাঁও উদয়ন আদর্শ বিদ্যানিকেতনে ৫ম শ্রেণিতে পড়ত।

এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন- ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ শামসুদ্দিন আহমেদ হিরা (৪৫), ডাঃ তাসফিয়া মাহমুদ (৩৩), ডাঃ আজমেরী (৩৩), ডাঃ নিহাল মুহাম্মদ (২৭) ও ম্যানেজার আনোয়ারুল হোসাইন শিমুল (৩৩)।

নিহতের স্বজনদের অভিযোগ, মঙ্গলবার দুপুরে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের জন্য অপারেশন কক্ষে হেঁটে যায় তনয়া। কিন্তু অপারেশন কক্ষ থেকে ফেরেন লাশ হয়ে। ভুল চিকিৎসায় তাদের সন্তানকে হত্যা করাা হয়েছে অভিযোগ করে এর সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

তনয়ার বাবা মনিরুজ্জামান জানান, সর্বদা হাস্যোজ্জ্বল থাকতো আমার মেয়ে। মাঝে মাঝে ওর পেটে ব্যাথা হতো। সোমবার ওর প্রচন্ড পেটে ব্যাথা করলে ওকে আমরা কেরানীগঞ্জের আদদ্বীন হাসপাতালে নিয়ে যাই। তখন ডাক্তার এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যাথা উল্লেখ করে অপারেশন করার কথা বলেন। তখনই মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের এক ইর্ন্টান চিকিৎসক জানান, এ্যানেস্থেথিয়ার প্রয়োগের পার্শ্ব প্রতিক্রিয়ায় এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এমনটা সচারাচর হয় না। তবে এমনটা হওয়া অস্বাভাবিকও নয়। এমনটা হতেই পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই রিভার্স হয়। রিভার্স হয় না খুব রেয়ার কেস। যেমন তনয়ার ক্ষেত্রে রিভার্স হয়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাহাবুব আলম জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের বাবা মনিরুজ্জামান বাদী হয়ে চিকিৎসায় গাফিলতি ও অবহেলার অভিযোগ এনে মামলা করেছেন। মামলার পর ওই চার চিকিৎসকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তদন্ত চলছে জানিয়ে ওসি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং যথাসময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষ জনশক্তি তৈরিতে প্রযুক্তিখাত ও কারিগরি শিক্ষায় বিনিয়োগের আহ্বান বিশেষজ্ঞদের

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

সরকারি দোহার নবাবগঞ্জ কলেজে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নবাবগঞ্জে দলিল লেখক সমিতিরি সাথে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

ডিআরইউ’র দপ্তর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করলেন নবাবগঞ্জের রাশিম মোল্লা

বর্ণমালা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে হাওলাদার ফাউন্ডেশনের স্কুল ব্যাগ বিতরণ

নবাবগঞ্জে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ডিএন কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নবাবগঞ্জে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে ‘ইয়ারা’ সংগঠনের ১৬ দিনের কর্মসূচী শুরু

১১

নবাবগঞ্জে দিনব্যাপী জাতীয় প্রাণীসম্পদ প্রদর্শণী উৎসব অনুষ্ঠিত

১২

নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৩

নবাবগঞ্জে মানবতায় রক্তদান সংগঠনের বর্ষপূর্তিতে সম্মাননা ক্রেষ্ট প্রদান

১৪

দুই কিডনি অকেজো, বাঁচতে চায় শাকিল

১৫

তুলশীখালী-মরিচা সেতুতে ইজারা বন্দোবস্তের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে: জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম

১৬

নবাবগঞ্জে মহোৎসবে একসঙ্গে আহার করলেন ১০ হাজার মানুষ

১৭

নবাবগঞ্জে হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলামের গণসংযোগ

১৮

দেড় যুগেও শেষ হয়নি সেতুর কাজ!

১৯

নবাবগঞ্জে আগুনে তিনটি বসত ঘর ভস্মীভূত

২০