PRIYOBANGLANEWS24
১০ মার্চ ২০২৪, ১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোমরগঞ্জ বাজারে একরাতে ৭ দোকানে চুরি

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জ বাজারে একরাতে ৭টি দোকানে চুরি ঘটনা ঘটেছে।

শনিবার ভোরে বাজারের চাঁন মার্কেট ও ইয়ার আলী সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

ইয়ার আলী সুপার মার্কেটের ভাই ভাই ইলেক্টিক স্টোর এর সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার ভোর রাত ৪টার পরে একজন যুবক সাটার উঁচু করে দোকানে ঢুকতে। পরে দোকানের ড্রয়ারসহ বিভিন্নস্থান থেকে নগদ টাকাসহ মালামাল নিয়ে যেতে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে ৭/৮ জনের একটি চোর চক্র কোমরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন চাঁন মার্কেটের বিসু দাসের রসু মেডিসিন কর্নারে সাটার বাঁকা করে ভিতরে ঢুকে মূল্যবান ওষুধপত্র, মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়।

এছাড়াও একই ভাবে চোরচক্র ইয়ার আলী সুপার মার্কেটের ইজাজ মাহমুদের ভাই ভাই ইলেক্টিক স্টোর থেকে বিভিন্ন ব্র‍্যান্ডের দামী কেবল, সারকিট ব্রেকার, নগদ টাকা, মালপত্র লুটে নেয়।

একই ভাবে ঐ মার্কেটের নূর ইসলামের অতিথি কসমেটিকস এন্ড ভ্যারাইটিস স্টোরের ক্যাশের নগদ টাকা, বিভিন্ন দামী মালপত্র।

মো. মাসুদ মিয়ার সানজিদ সুপার শপের সিগারেট, নগদ টাকাসহ অন্যান্য মালামাল। মো. সিফাতের শিহাব এন্টারপ্রাইজের নগদ টাকাসহ বিভিন্ন মালপত্র।

জাহাঙ্গীর মিয়ার জুঁইমনি ভ্যারাইটিজ স্টোরের নগদ সাড়ে ৫ হাজার টাকাসহ বিভিন্ন দামী মালপত্র।মো মানু মিয়ার রোকন ভ্যারাইটিজ স্টোর থেকে সিগারেট, নগদ টাকা, মালপত্র নিয়ে যায় চোর দলটি।

শনিবার নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় রসু মেডিসিন কর্নারের মালিক বিসু দাস থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০