PRIYOBANGLANEWS24
২৩ এপ্রিল ২০২০, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গভীর রাতে অন্তঃসত্ত্বা নারীকে ঘিরে পুলিশের মানবিকতার দৃষ্টান্ত

ঘড়ির কাঁটায় তখন রাত ১টা। এমনিতেই গভীর রাত তার মাঝে করোনা পরিস্থিতি। সবকিছু মিলে সুনশান নিরবতা, চারিদিকে অন্ধকার। বুধবার (২২ এপ্রিল) এমনই সংকটময় এক পরিস্থিতিতে জয়পাড়া প্রানকেন্দ্রের এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে প্রসব বেদনা নিয়ে ছুটে বেড়াচ্ছেন এক নারী ও তার সাথে থাকা দুই স্বজনরা। রাস্তায় নেই কোন যানবাহন। দুই স্বজনের কাঁধে ভর করে এদিক সেদিক ছুটোছুটিতে চিকিৎসা না পেয়ে যখন ক্লান্ত হয়ে গভীর রাতে জয়পাড়া সড়কে বসে প্রসব বেদনায় ছটফট করছিলেন তখন সেখানে টহলরত পুলিশের গাড়িতে থাকা এএসআই তুহিন তাদের দূর্দশা দেখে এগিয়ে যান তাদের কাছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানান দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন ও ওসি (তদন্ত) আরাফাত হোসেনকে। গভীর রাতে প্রসব বেদনায় রাস্তায় পড়ে ছটফট করতে থাকা নারীর কষ্টের বিষয়টি অনুধাবন করে এগিয়ে আসেন পুলিশ সদস্যরা। ওই নারীর চিকিৎসার ব্যবস্থা করতে ওসি সাজ্জাদ হোসেন ফোন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন কে। সাথে সাথে পুলিশের তত্ত্বাবধানে তাদের গাড়িতে করে ওই অন্তঃসত্ত্বা নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শক্রমে তাকে জয়পাড়া ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

ঘড়ির কাঁটায় তখন রাত ২টা ২০ মিনিট। করোনার এই সংকটময় পরিস্থিতিতে গভীর রাতে জয়পাড়া ক্লিনিকেও গাইনী সার্জন না থাকায় অনেকটা হতাশ হয়ে পড়েন ওসি সাজ্জাদ হোসেন ও আরাফাত হোসেন। এসময় ওই ক্লিনিক থেকে শিউলি আক্তার নামে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক গাইনী সার্জনের কথা পুলিশকে জানালে ওসি সাজ্জাদ নিজে ওই চিকিৎসকের সাথে কথা বলে পুলিশের গাড়ি পাঠিয়ে তাকে জয়পাড়া ক্লিনিকে নিয়ে আসেন।

ডা. শিউলি আক্তার ক্লিনিকে এসে রোগীর সার্বিক পরীক্ষা নিরীক্ষা করেন এবং রোগীকে দুই ব্যাগ রক্ত দেয়ার কথা বলেন। এমন পরিস্থিতিতে ওসি সাজ্জাদ ও আরাফাত হোসেন ওই রাতেই থানায় থাকা সব পুলিশ সদস্যদের ডেকে রক্তের গ্রুপ জিজ্ঞাসা করেন। এর মধ্যে ওই নারীর সাথে এসআই মশিউর রহমান ও কনস্টেবল মোসলেম উদ্দিনের রক্তের গ্রুপ ‘বি পজেটিভ’ মিলে যাওয়ায় দ্রুত রক্তের ব্যবস্থা করে ফেলেন। এরই মধ্যে রোগীর অতিরিক্ত শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন ডা. শিউলি আক্তার। ওই চিকিৎসকের পরামর্শের প্রেক্ষিতে রাতেই পুলিশ নিজ দায়িত্বে অ্যাম্বুলেন্স ঠিক করে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।

বৃহস্পতিবার সকাল থেকে ফোনে ওই নারীর চিকিৎসার বিষয়ে সার্বিক তদারকি করেন ওসি সাজ্জাদ হোসেন, আরাফাত হোসেন ও এএসআই তুহিন। দুপুর দ্ইুটার দিকে ওই নারীর গর্ভ থেকে এক কন্যা সন্তান পৃথিবীর আলোর মুখ দেখে। জানা যায়, মা ও মেয়ে দুজনই সুস্থ রয়েছেন।

দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন বলেন, মানবিক দায়িত্ববোধ অন্যরকম একটি বিষয়। এটি প্রতিটি মানুষের মাঝেই জাগ্রত থাকা উচিত। সে হোক পুলিশ, ডাক্তার বা যে কোন পেশাজীবি। আমরা যে কাজটি করেছি আমাদের মানবিক দায়বদ্ধতা থেকে করেছি।

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, গভীর রাতে যখন এএসআই তুহিন আমাকে বিষয়টি বলেন তখন আমার ভেতর থেকে মনে হয় আমার কোন স্বজন বা বোন হয়তো প্রসব বেদনায় রাস্তায় পড়ে ছটফট করছে। আমার মন থেকে ওই বোনের চিকিৎসার জন্য দায়িত্ব পালন করেছি একজন ভাই হিসেবে, একজন মানুষ হিসেবে। করোনা পরিস্থিতিতে আমাদের পরিবার-পরিজন ফেলে আমরা মাঠে কাজ করছি, জানিনা আমাদের ভবিষ্যত কি! আমরা সেটা ভেবেই মানবিক দায়িত্ববোধ থেকে দায়িত্ব পালন করেছি। ভাল লেগেছে আমাদের কষ্ট স্বার্থক হয়েছে, মা ও মেয়ে এখন সুস্থ আছেন। আল্লাহ ওদের ভাল রাখুক। আমরা যেন মানবিক পুলিশ সদস্য হয়েই মানুষের মাঝে বেঁচে থাকতে পারি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০