PRIYOBANGLANEWS24
৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-১, ২, ৩ আসনে ১৭ প্রার্থীর মনোনয়ন বৈধ

ঢাকা-১ আসনে আবারো মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম। ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করছেন এসব আসনের রিটার্নিং কর্মকর্তা, ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান।

এ তিন আসনেই ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীদের সবার মনোনয়ন যাচাই-বাছাইয়ে বৈধতা পেয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আপিল করার সুযোগ পাবেন।

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ)

আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান এবং জাতীয় পাটির সালমা ইসলামসহ ৯ জনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং করামকর্তা।

বাকি সাতজন হলেন: বাংলাদেশ সুপ্রিম পার্টির সামসুজ্জামান চৌধুরী, গণফ্রন্টের শেখ মো: আলী, বাংলাদেশ ওয়াকার্স পার্টির মো. করম আলী, তৃণমূল বিএনপির মুফিদ খান, জাকের পার্টির মো. লুৎফর রহমান খান, মুক্তিজোটের আব্দুর রহিম ও ন্যাশনাল পিপলস পাটির আব্দুল হাকিম।

২০১৮ সালের নির্বাচনে এ আসনে মূল প্রতিদ্ব›িদ্বতা হয় সালমান এফ রহমান ও সালমা ইসলামের মধ্যে। তার আগে ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের আবদুল মান্নান খানকে হারিয়ে এ আসনের এমপি হয়েছিলেন জাতীয় পার্টির সালমা ইসলাম।

ঢাকা-২ (কেরানীগঞ্জ ও সাভারের কিছু অংশ এবং ঢাকা দিক্ষণ সিটির কয়েকটি ওয়ার্ড মিলিয়ে)

এ আসনের পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী কামরুল ইসলাম ও জাতীয় পার্টির প্রার্থী শাকিল আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কামরুল ইসলাম গত তিন মেয়াদ ধরে এ আসনের এমপি।

১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর ইসলামী ঐক্যজোটের মাওলানা আশরাফ আলী জিহাদীর মনোনয়নপত্র বাতিল হয়েছে হলফনামায় স্বাক্ষর না থাকা এবং আয়কর রিটার্নের প্রত্যায়িত অনুলিপি না দেওয়ায়।

জাকের পার্টির পার্থী আবুল কালামের আয়কর রিটার্নের প্রত্যায়িত কপি না থাকায় তার মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রেখেছেন রিটার্নিং কর্মকর্তা।

ঢাকা-৩ (কেরানীগঞ্জ)

এ আসনের নয় প্রার্থীর মধ্যে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

তারা হলেন- এ আসনে গত তিনবারের এমপি আওয়ামী লীগের নসরুল হামিদ বিপু, বাংলাদেশ কংগ্রেসের মো. জাফর, জাকের পার্টির আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির কুদ্দুস মোহাম্মদ মনির সরকার, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুস সালাম এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. রমজান।

১ শতাংশ ভোটারের গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আলী রেজার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দলের পক্ষ থেকে প্রত্যয়নপত্র না থাকায় বাতিল হয়েছে তরীকত ফেডারেশনের আব্দুল কুদ্দুস মিয়ার মনোনয়নপত্র। আর বিদ্যুৎ বিল বকেয়া এবং ঋণ খেলাপি হওয়ায় আরেক স্বতন্ত্র প্রার্থী মো. ফারুকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ঢাকার ২০টি আসনের মধ্যে ঢাকা ১, ২, ৩, ১৯ ও ২০ আসনের রিটার্নিং অফিসার হচ্ছেন ঢাকা জেলা প্রশাসক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০