PRIYOBANGLANEWS24
৪ ডিসেম্বর ২০২৩, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা জেলার ৫টি আসনে ৩০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ৫ আসনে দাখিল করা মনোনয়ন ফরমের মধ্যে ৩০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে করা হয়েছে। তবে যাচাই বাছাই শেষে ১২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ৬ মনোনয়ন স্থগিত করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে পর্যায়ক্রমে ঢাকা জেলা প্রশাসক ও জেলার ৫টি আসনের রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

এর মধ্যে ঢাকা-১ আসনে আওয়ামী লীগের সালমান এফ রহমান ও জাতীয় পার্টির সালমা ইসলামসহ ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা-২ আসনে আওয়ামী লীগের এড.কামরুল ইসলাম ও জাতীয় পার্টির শাকিল আহমেদ শাকিলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এদিকে প্রার্থীর হলফ নামার সাক্ষর না থাকায় ইসলামী ঐক্যজোটের মাওলানা আশরাফ আলী জিহাদীসহ দুইজনের মনোনয়ন বাতিল ও জাকের পার্টির আবুল কালামের মনোনয়ন স্থগিত করা হয়।

ঢাকা-৩ আসন থেকে দাখিলকৃত ৯ টি মনোনয়ন থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছেন ৩ জন। আওয়ামী লীগের প্রার্থী নসরুল হামিদ বিপু ও জাতীয় পার্টির কুদ্দুস মো. মনির সরকারসহ জনের ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. এনামুর রহমান ও সাবেক সংসদ সদস্য মুরাদ জংসহ ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ছয় প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ও দুজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়।

ঢাকা-২০ অসনে বাংলাদেশ আওয়ামী লীগের বেনজীর আহমদ ও জাতীয় (জিএম কাদের) খান মোহাম্মদ ইসরাফিলসহ ৬ জনের মনোনয়ন বৈধ। এছাড়া ২ জনের মনোনয়ন বাতিল ও ১ জনের স্থগিত করা হয়।

প্রসঙ্গত, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিলের শুনানি করবে নির্বাচন কমিশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১০

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১১

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১২

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৩

কবরস্থানে বসে মাদকের জলসা!

১৪

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

১৫

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১৬

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১৭

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১৮

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৯

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

২০