PRIYOBANGLANEWS24
২৯ নভেম্বর ২০২৩, ৮:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালমান এফ রহমান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার সকাল ১১টায় প্রথমে নবাবগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন তিনি। মনোনয়ন পত্রটি গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার মতিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার।

নবাবগঞ্জের মনোনয়ন জমা দেওয়ার এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে দোহার উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসেন সালামান এফ রহমান। তার মনোনয়ন পত্রটি গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার মোবাশ্বের আলম।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, দোহার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।

দুই উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের কাছে বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সালমান এফ রহমান

এসময় দোহার-নবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নিজ নিজ উপজেলা পরিষদে সামনে এসে নেতাকর্মীরা প্রিয় নেতাকে বরণ করতে জড়ো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ণমালা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে হাওলাদার ফাউন্ডেশনের স্কুল ব্যাগ বিতরণ

নবাবগঞ্জে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ডিএন কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নবাবগঞ্জে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে ‘ইয়ারা’ সংগঠনের ১৬ দিনের কর্মসূচী শুরু

নবাবগঞ্জে দিনব্যাপী জাতীয় প্রাণীসম্পদ প্রদর্শণী উৎসব অনুষ্ঠিত

নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নবাবগঞ্জে মানবতায় রক্তদান সংগঠনের বর্ষপূর্তিতে সম্মাননা ক্রেষ্ট প্রদান

দুই কিডনি অকেজো, বাঁচতে চায় শাকিল

১০

তুলশীখালী-মরিচা সেতুতে ইজারা বন্দোবস্তের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে: জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম

১১

নবাবগঞ্জে মহোৎসবে একসঙ্গে আহার করলেন ১০ হাজার মানুষ

১২

নবাবগঞ্জে হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলামের গণসংযোগ

১৩

দেড় যুগেও শেষ হয়নি সেতুর কাজ!

১৪

নবাবগঞ্জে আগুনে তিনটি বসত ঘর ভস্মীভূত

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

১৬

ডিআরইউ’র নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন রাশিম মোল্লা

১৭

নবাবগঞ্জের দৌলতপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৯

দোহারে আওয়ামীলীগের লকডাউন প্রতিহত করতে ইসলামী আন্দোলনের অবস্থান কর্মসূচী পালন

২০