PRIYOBANGLANEWS24
২১ এপ্রিল ২০২০, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে করোনা সনাক্তের পর যা সিদ্ধান্ত নিলেন প্রশাসন

ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকার এক ব্যক্তির শরীরে করোনা সনাক্তের পর সরকারি হাসপাতাল রোড, সেখানে থাকা দোকানপাটসহ আক্রান্ত ব্যক্তির বসবাসররত দক্ষিণ জয়পাড়া এলাকার বেশ কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন এবং দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন ঘটনাস্থলে গিয়ে সম্মিলিত মতামতের ভিত্তিতে এমন সিদ্ধান্ত গ্রহণ করেণ।

জ্যোতি বিকাশ চন্দ্র প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, দোহারবাসীকে নিরাপদ রাখতে আক্রান্ত ব্যক্তির সাথে সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্র অনুসন্ধান করে দেখা হচ্ছে। গত সাত দিনে কার কার সাথে এবং কোথায় কোথায় তার পদচারনা ছিল তা আমলে নিয়ে কাজ করা হচ্ছে। ইতোমধ্যে ওই ব্যক্তির কর্মস্থল সমাধান ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল রোডের সব দোকানপাট লকডাউন করে দেয়া হয়েছে। এছাড়া পশু হাসপাতাল সহ আক্রান্ত ব্যক্তি যেখানে বসবাস করেন সেখানে বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই সব পরিবারের সদস্যদের ৩/৪ দিনের মধ্যে কারও মধ্যে করোনা উপসর্গ পরিলক্ষিত হলে তাদের নমুনা পরীক্ষা করা হবে। এমনকি আক্রান্ত ওই ব্যক্তির শ্বশুর বাড়ির সাথে যাতায়াত থাকায় ওই বাড়িটিও লকডাউন করে দেয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তি জয়পাড়ার সমাধান ডায়াগনস্টিকে ডা. মনিরুজ্জামানের সহাকারি হিসেবে কাজ করার কারনে ওই চিকিৎসক এবং গত দশ দিনে তিনি যে রোগীগুলো দেখেছেন তার তালিকা সংগ্রহ করে সেসব বাড়ি লকডাউন করা হচ্ছে বলে জানান জ্যোতি বিকাশ চন্দ্র। তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিনের প্রস্তাবনায় এবং দোহার থানা পুলিশের সহযোগিতায় করোনার বিস্তার রোধে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হচ্ছে। আক্রান্ত ব্যক্তিকে আইইডিসিআর-এর তত্ত্বাবধানে চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে ঢাকা পাঠানো হয়েছে।

এদিকে, সোমবার দিবাগত রাত একটার দিকে দোহারের ৪২ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস সনাক্তের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। আক্রান্ত ব্যক্তি উপজেলা সদরের দক্ষিণ জয়পাড়া এলাকার বাসিন্দা।

ডা. মো. জসিম উদ্দিন জানান, সোমবার করোনা উপসর্গ থাকা দোহারের কয়েকজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হয়। এর মধ্যে আইইডিসিআর থেকে সোমবার রাত ১২টার দিকে পাঠানো মেইলে এক ব্যক্তির শরীরে করোনা পজেটিভের বিষয়টি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০