PRIYOBANGLANEWS24
১২ নভেম্বর ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী জনগণকে কথা দিয়েছেন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে কথা দিয়েছেন এবারের নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ সুন্দর ও শান্তিপূর্ণ হবে। ওনার কথাটা রাখতে হলে আনসার ও ভিডিপিকে সুন্দরভাবে দায়িত্ব পালন করতে হবে। আমি আশা করি আপনার দায়িত্বশীলতার সাথে আপনাদের পবিত্র দায়িত্ব পালন করতে পারবেন। রবিবার ঢাকার নবাবগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনসারদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, দেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগুচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পৃথিবীতে যে নতুন প্রযুক্তি এসেছে তার সাথে তাল মিলিয়ে থাকতে হবে। আপনার ট্রেনিং এর সময় নতুন প্রযুক্তি ব্যবহার করে নিজেদের হিসেবে গড়ে তুলবেন।

সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে কারনে। মাননীয় প্রধানমন্ত্রী যেকোন সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করেন এতে জনগণের উপকার হবে কি না। জনগণের ক্ষতি হবে এমন কোন সিদ্ধান্ত তিনি নেন না। প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের কারনেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ মহাপরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থাটির পরিচালক মো. আমিন উদ্দিন, সাইদুজ্জামান, আসলাম সিকদার, জেলা কমান্ডান্ট মো. আলমগীর সিকদার, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনার কলি পুতুল, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক ইঞ্জি. আরিফুর রহমান সহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০