PRIYOBANGLANEWS24
২১ এপ্রিল ২০২০, ৭:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে নারায়নগঞ্জ ফেরত আরও দুইজন আক্রান্ত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নারায়ণগঞ্জ ফেরত ২৬ ও ৩২ বছর বয়সী আরও দুই ব্যক্তি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে।

মঙ্গলবার সকাল এ বিষয়ে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

আক্রান্তরা উপজেলার চুড়াইন ইউনিয়নের মুন্সীনগর এলাকার বাসিন্দা। তারা সম্প্রতি নারায়নগঞ্জ থেকে বাড়িতে ফিরেছেন।

ডা. অনুপ প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, গতকাল সোমবার উপজেলার চুড়াইন ও জয়কৃষ্ণপুর ইউনিয়নের ৭ ব্যক্তির করোনা ভাইরাসে সংক্রমণের উপর্সগ দেখা দিলে দুপুরে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর)-এ পাঠানো হয়। মঙ্গলবার সকালে রিপোর্ট হাতে পাই এবং ওই দুইজনের রিপোর্টে করোনা পজেটিভ আসে।

তিনি আরো জানান, এ পর্যন্ত এ উপজেলা থেকে আইডিসিআরে ৭৬ জনের নমুনা পাঠানো হলে পর্যায়ক্রমে ৮ জন শনাক্ত হয়। এর মধ্যে ৫ জনই উপজেলার চুড়াইন ইউনিয়নের বাসিন্দা।

আক্রান্ত ৮ জনের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সে বাহ্রা ইউনিয়নের সৌদি প্রবাসী। নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল অথবা কুর্মিটোলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ডা. অনুপ ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০