PRIYOBANGLANEWS24
৪ নভেম্বর ২০২৩, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকল্প পাশ হয়েছে, গ্যাস পাবেন দোহার-নবাবগঞ্জবাসী: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, দোহার নবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত গ্যাস লাইন পাশ হয়ে গেছে। যার বাস্তবায়ন দ্রুত হবে। শনিবার সকালে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার মানোন্নয়নে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষক সমিতি এ সমাবেশের আয়োজন করেন।

এমপি আরো বলেন, বিএনপি বলেছিল ১০ ডিসেম্বরের পর সরকার থাকবে না। এরপর অনেকগুলো ডেট দিয়েছিল। সবশেষ বলেছিল ২৮ অক্টোবরের পর ২৯ শে এ সরকার থাকবে না। ২৯ তারিখ ঘুম থেকে উঠে দেখি সরকার আছে। তারপর আবার বললো ৩ তারিখের পর সরকার থাকবে না। আজ ৪ তারিখ এখনও দেখতাছি সরকার আছে। এ ভূয়া কথা বলে জনগণকে বিভ্রান্ত করে লাভ হবে না। বিএনপিকে দাঙ্গা হাঙ্গামা আর মানুষ মারার রাজনীতি পরিহার করে নির্বাচনের পথে এসে জনপ্রিয়তা যাচাই করতে হবে। জ্বালাও পোড়াও করে সরকারকে পরিবর্তন করতে পারবেন না। সরকার পরিবর্তন করতে হলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে ক্ষমতা তুলে দিবেন।

শিক্ষকদের উদ্দেশ্যে সালমান এফ রহমান বলেন, আপনারা হলেন শিক্ষিত সমাজ। আপনারা কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন। আপনারা যদি কালোকে কালো আর সাদাকে সাদা না বলেন তাহলে আমি মনে করি আপনারা নিজেরা নিজেদের বিবেকের সাথে বেইমানি করলেন।

ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে এমপি বলেন, ছোট বেলা থেকেই ধর্মীয় শিক্ষা পেলে সন্তান ভাল মানুষ হিসেবে গড়ে উঠবে। মানুষ যেন ভাল হয় প্রতিটি ধর্ম সেই শিক্ষাই দেন।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার সার্কেল এর এএসপি আশরাফুল আলম, দোহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথি, দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিব হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা পারভীন, দোহার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি একলাল উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সহ আরো অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমারত হোসেন ইমরান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০