PRIYOBANGLANEWS24
৩ নভেম্বর ২০২৩, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ৪৭২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন সালমান এফ রহমান

ঢাকার নবাবগঞ্জে ৪৭২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। শুক্রবার দিনব্যাপী তিনি প্রকল্পগুলো উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গায়ের জোরে, আন্দোলনে করে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে হলে সংবিধান অনুযায়ী নির্বাচন করে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে বলে। ২৮ অক্টোবর ও ৩ নভেম্বর সরকার পতনে বিএনপি যে ডেটলাইন দিয়েছিল তা এখন জনগনের কাছে ভুয়া প্রমানিত হয়েছে। বরং হরতাল অবরোধ দিয়ে জ্বালাও পোড়াও করে তারা দেশের অর্থনৈতিক ক্ষতি তো করছেই সেই সাথে নিজেদের গ্রহনযোগ্যতাও হারাচ্ছে। বিএনপি না এলেও নির্বাচন হবে।

একই দিন নবাবগঞ্জের পশ্চিমাঞ্চলের মানুষের কাঙ্খিত বান্দুরা-নয়নশ্রী সেতু প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সালমান এফ রহমান। পরে বান্দুরায় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বান্দুরা সেতু নিমার্ণে সম্মতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

একই দিন শোল্লা হাইস্কুল প্রাঙ্গনে আয়োজিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও নবাবগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনার কলি পুুতুল, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুকুমার হালদার, শাহিন খান সহ আরো অনেকে।

শুক্রবার সালমান এফ রহমান নবাবগঞ্জে প্রায় ৪৭২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন। এরমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১০১ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্পে এবং নবাবগঞ্জে ৩৭১ কোটি টাকা ব্যয়ে নির্মিত কালীগঙ্গা নদীর বাঁধ নির্মাণ প্রকল্প রয়েছে।

এছাড়া নবাবগঞ্জে ৩৭১ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন কালীগঙ্গা নদীর বাঁধ প্রকল্পের উদ্বোধন করেন সালমান এফ রহমান এমপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১০

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১১

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৩

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

১৪

দোহারে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

১৫

নবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

১৬

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব: গয়েশ্বর চন্দ্র রায়

১৭

নতুন বান্দুরায় বিএনপির নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন

১৮

নবাবগঞ্জে মহাভোজের মহোৎসব

১৯

নবাবগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

২০