PRIYOBANGLANEWS24
২০ এপ্রিল ২০২০, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা সনাক্ত: দোহারে ২৫টি বাড়ি লকডাউন

ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকার এক ব্যক্তির শরীরে করোনা সনাক্তের পরপরই আক্রান্ত ব্যক্তির বসবাসররত দক্ষিণ জয়পাড়া এলাকার অন্তত ২৫টি বাড়ি লকডাউন করে দিয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাত তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন।

সাজ্জাদ হোসেন প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, দোহারবাসীকে নিরাপদ রাখতে জেলা পুলিশ সুপারের সাথে কথা বলে তাৎক্ষনিকভাবে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দক্ষিণ জয়পাড়া এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই এলাকায় বাইরের কাউকে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তির এলাকার অন্তত ২৫টি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে। এমনকি আক্রান্ত ওই ব্যক্তির শ্বশুর বাড়ির সাথে আজও যাতায়াত থাকায় ওই বাড়িটিও লকডাউন করে দিয়েছে পুলিশ। একই সাথে আক্রান্ত ব্যক্তি গত কয়েকদিন কোথায় কোথায় যাতায়াত করেছে এবং চিকিৎসা নিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার থেকে জনসমাগম বন্ধে ও সামাজিক দুরত্ব নিশ্চিত সহ অন্য জেলা-উপজেলা থেকে দোহারে প্রবেশ বন্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।

সোমবার দিবাগত রাত একটার দিকে দোহারের ৪২ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস সনাক্তের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। আক্রান্ত ওই ব্যক্তি উপজেলা সদরের দক্ষিণ জয়পাড়া এলাকার বাসিন্দা।

ডা. মো. জসিম উদ্দিন জানান, সোমবার করোনা উপসর্গ থাকা দোহারের কয়েকজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হয়। এর মধ্যে আইইডিসিআর থেকে সোমবার রাত ১২টার দিকে পাঠানো মেইলে এক ব্যক্তির শরীরে করোনা পজেটিভের বিষয়টি জানানো হয়।

ডা. জসিম জানান, মঙ্গলবার সকালে আইইডিসিআর’এর টিম দোহারে এসে আক্রান্ত ওই ব্যক্তির চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০