PRIYOBANGLANEWS24
২৭ অক্টোবর ২০২৩, ৭:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারিশায় সালসাবিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি

সাত সকালেই মোটরসাইকেল, বাইসাইকেল ও অটোবাইক চেপে গ্রামের মেঠোপথ ধরে ছুটে চলেছে এক ঝাঁক প্রবীণ ও যুবকেরা। এরা সবাই ঢাকার দোহারের ‘সালসাবিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক ও সেবামুলক সংগঠনের সদস্য। শুক্রবার সকালে নারিশা পশ্চিমচর পূর্বপাড়া এলাকায় রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন তারা।

এমন ভালো কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে খুশি সংগঠনের সদস্যরা। পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন কর্মসূচির আয়োজন বলে জানান তারা।

সালসাবিল ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ আবুল কালাম এ কর্মসূচির উদ্বোধন করেন।

চট্রগ্রামের ব্যবসায়ি ও শিল্পপতি কুরবান আলীর অর্থায়নে বৃক্ষরোপন কমসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ তাবারক আলী বেপারী, সাধারন সম্পাদক মোঃ মাওলানা আসাদুল্লাহ বেপারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম শাহিন, অর্থ সম্পাদক মোঃ ওমর ফারুক পরশ, প্রচার সম্পাদক মোঃ ইউসুফ খান, সদস্য মনির হোসেন, আহম্মদ আলী ও সোলায়মান সহ আরো অনেকে।

‘সালসাবিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে ইতিমধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি, মেঘুলা বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা, মধ্য ধোয়াইর এলাকায় দুইটি গভীর নলকূপ স্থাপন,পূর্ব ধোয়াইর গ্রামের একটি কাঁচা রাস্তায় সংস্কার ও নারিশা পশ্চিমচর ও নারিশা বাজারে ডেঙ্গু সচেতনতায় পরিষ্কার পরিচ্ছন্নতা সহ নানা কর্মসূচি পাালন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১০

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১১

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১২

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৪

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৫

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৬

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৭

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৮

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৯

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

২০