PRIYOBANGLANEWS24
১৪ অক্টোবর ২০২৩, ৯:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পথনাটকে শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রচার ‘কর্মজীবী নারী’র

পথনাটকের মধ্যে দিয়ে শ্রমিকদের সামাজিক সুরক্ষা কার্যক্রম বিষয়ে সচেতন করছে একটি বেসরকারি উন্নয়ন সংগঠন (এনজিও) কর্মজীবী নারী (কেএন)। এর অংশ হিসেবে শুক্রবার (১৩ অক্টোবর) রাজধানীর মিরপুর-১৩ ও নারায়ণগঞ্জের চাষারা এলাকার শহীদ মিনারে পথনাটক প্রদর্শন করে তারা। এতে সহযোগিতা করছে অ্যাকশনএইড বাংলাদেশ।

‘স্বপ্ন হলেও সত্যি’ শীর্ষক পথনাটকটি পরিবেশন করে দেশে অন্যতম নাট্য সংগঠন থিয়েটার আর্ট ইউনিট। সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সকালে রাজধানীর মিরপুর-১৩ এলাকার শহীদ মিনারে নাটকের প্রথম প্রদর্শন হয়। পরে বিকাল ৪টার দিকে নারায়ণগঞ্জের চাষারা এলাকার শহীদ মিনারে দ্বিতীয়বারের মতো প্রদর্শিত হয় নাটকটি। শ্রমিকের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম বিষয় প্রচার করার লক্ষ্যে পথনাটকটি প্রদর্শন করা হচ্ছে বলে জানিয়েছে আয়োজকেরা।

পথনাটক পরিবেশনের আগে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাকশনএইড বাংলাদেশের ব্যবস্থাপক মরিয়ম নেছা, এনজিও কর্মজীবী নারীর অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা এবং নাট্য সংগঠন থিয়েটার আর্ট ইউনিটের সমন্বয়ক সেলিম মাহবুব। অনুষ্ঠান পরিচালনা করেন কর্মজীবী নারীর সমন্বয়ক রাজীব আহমেদ।

শুক্রবার সন্ধ্যায় কর্মজীবী নারীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০