PRIYOBANGLANEWS24
৯ অক্টোবর ২০২৩, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ তলে তলে নির্বাচন করার পায়তারা করেছে: রুহুল কবির রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের দাবি নির্বাচনকালীন সরকার। কিন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, তলে তলে সবকিছু ঠিক হয়ে গেছে। তারা কিন্ত বলছে না, সুষ্ঠু নির্বাচন দিব। তারা বলছে তাদের কোন চিন্তা নেই, দিল্লী তাদের সাথে আছে। তার মানে আওয়ামী লীগের বাংলাদেশের জনগণের দরকার নেই, সুষ্ঠু নির্বাচনের দরকার নেই। আওয়ামী লীগ তলে তলে নির্বাচন করা পায়তারা করেছে। ওবায়দুল কাদের একেক সময় একেক কথা বলেন। তিনি এখন দেশের মানুষের কাছে সার্কাসের জোকারে পরিণত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে ঢাকার নবাবগঞ্জের মাঝিরকান্দায় এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দোহার উপজেলার ‘বাঁশতলা হতে নবাবগঞ্জের মাঝিরকান্দা’ পর্যন্ত পথযাত্রা করা হয়।

রুহুল কবির রিজভী আরো বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দরকার। খালেদা জিয়া আজ বিভিন্ন রোগে আক্রান্ত। কিন্ত যখন তাকে কারাগারে নেওয়া হয়েছিল তখন কিন্ত এত রোগ ছিল না তার। দীর্ঘ ৫/৬ বছর বেগম জিয়া বন্ধি, জনগণ বিশ্বাস করে তার খাবারের মধ্যে, তার ঔষুধের মধ্যে বিষক্রিয়া মিশ্রিত করে দিয়েছেন। শেখ হাসিনা রাষ্ট্রশক্তিকে কজ্বা করে নিয়ে দস্যুর মত খালেদা জিয়াকে বন্ধি করে রেখেছে। হাসিনার কারাগার থেকে মুক্ত করে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা জন্য পাঠাতে হবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা বিদেশে থেকে এসে বললেন, যদি বেশি কথা বলেন সব বন্ধ করে দিব। আরে সব বন্ধ করে দিবেন মানে, আমরা আল্লাহ রাজত্বে বিশ্বাস করি। আমরা শ্বাস প্রশ্বাস এটা আল্লাহ দান। শেখ হাসিনার কিভাবে এটা বন্ধ করবেন। শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের কাছে ত্যাজ্য হয়নি, তিনি আন্তজার্তিকভাবে ত্যাজ্য হয়েছেন তাই আবুল তাবুল কথা বলছেন।

পথযাত্রাকে কেন্দ্র করে দুপুর দুইটা থেকেই মিছিল সহকারে দোহারের বাঁশতলা মোড়ে সমবেত হয় নেতাকর্মীরা। সেখান থেকে পায়ে হেঁটে মিছিল নিয়ে নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা মোড়ে সমবেত হয় বিএনপির নেতাকর্মীরা।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. নিপুর রায় চৌধুরীর সঞ্চালনায় এসময় ঢাকা জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০