PRIYOBANGLANEWS24
৯ অক্টোবর ২০২৩, ৭:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গৃহবধু শিখা মৃত্যুর পাঁচ মাস আজ: তদন্ত শেষ হয়নি, খুলেনি জট

ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর এলাকায় বসত ঘর থেকে ৫ মাস আগে প্রবাসীর স্ত্রী শিখা হালদারের লাশ উদ্ধার করে নবাবগঞ্জ থানা পুলিশ। ওই ঘটনায় শিখার মা বাদী হয়ে ইউপি সদস্য সহ কয়েকজনকে আসামী করে মামলা। তবে দীর্ঘ পাঁচ মাসেও এ ঘটনায় করা মামলার তদন্ত শেষ হয়নি। ফলে ওই গৃহবধুর মৃত্যু রহস্য খোলাসা হয়নি। বিষয়টি নিয়ে স্বজনদের ও এলাকাবীদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা। আসামী পক্ষ প্রভাবশালী ও রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় সঠিক বিচার পাওয়া নিয়েও সংশয় ও হতাশা প্রকাশ করেছেন নিহত শিখার স্বজনরা। নিহত ব্যক্তির ময়নাতদন্ত এবং ভিসেরা প্রতিবেদন দিতেও গড়িমসি করছেন বলেও অভিযোগ নিহতের স্বজনরা।

জানা যায়, এবছরের ৯ জুন উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর এলাকায় সৌদি আরব প্রবাসী রতন হালদারে স্ত্রী শিখার লাশ তার বসত ঘর থেকে উদ্ধার করেন পুলিশ। নিহতের মা সারথী রানী হালদার বলেন, থানায় মামলা না নেওযায় বাধ্য হয়ে মহামান্য আদালতে ৩০২, ১০৯ ও ৩৪ ধারা দন্ডবিধিতে মামলা করি। মামলা করার পর থেকেই বিবাদী পক্ষ আমার উপর বিভিন্ন হুমকি-ধুমকি দিয়ে আসছেন। আমরা গরীব মানুষ। আমার মেয়েকে তার শ^শুড় বাড়ীর লোকজন মেয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে। তিনি আরও বলেন, আসামী দীলিপ হালদার যন্ত্রাইল ইউনিয়নের ৭নং ওয়াডের মেম্বর। প্রভাবশালী ব্যক্তি তাই সঠিক বিচার পাওয়া নিয়ে আমরা সংশয়ে আছি। তিনি আরও বলেন, পুলিশ আমাদের বলছেন ময়নাতদন্ত প্রতিবেদন বা ভিসেরা প্রতিবেদন তাদের কাছে আছে কিন্তু আমাদের কোন তথ্য জানাচ্ছেন না। বলে, আদালতে রিপোর্ট পাঠালে আপনার আদালতে যোগাযোগ করবেন।

নবাবগঞ্জ থানার উপ-পরির্দশক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) তানভীর শেখ বলেন, মামলার তদন্তকাজ চলছে। ময়নাতদন্ত বা ভিসেরা প্রতিবেদনও হাতে পেয়েছি। খুব শিঘ্রই তা আদালতে জমা দেওয়া হবে।

এবিষয়ে সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) এএসপি মো. আশরাফুল আলম বলেন, মামলার তদন্ত চলছে খুব শিঘ্রই আদালতে চার্জশিট জমা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১০

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১১

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১২

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৪

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৫

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৬

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৭

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৮

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৯

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

২০