PRIYOBANGLANEWS24
৭ অক্টোবর ২০২৩, ৭:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উচ্ছৃঙ্খল দর্শকদের কারণে হুমকির মুখে নৌকা বাইচ

স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে আপনি আপনার যা ইচ্ছা তাই করতে পারেন? বাদ দিলাম স্টেডিয়াম, গ্রাম গঞ্জে যে ক্রিকেট ও ফুটবল খেলা হয়, সেখানকার মাঠে কি আপনারা ঢুকে পড়েন? নিশ্চয়ই না, মাঠের চার পাশে বসে খেলা দেখেন। অথচ নৌকা বাইচে পুরো নদীতে যেমনি মন চায় সেভাবে ইঞ্জিন চালিত ট্রলার (বোট), গান বোট, ফুল স্প্রিডে চালাতে থাকেন। গান বোট ও ট্রলারের দর্শক যেন উন্মাদ হয়ে যায়। এদেরকে আইনশৃঙ্খলা বাহিনী ও বাইচ আয়োজক কমিটি শত চেষ্টা করেও নিবৃত করতে পারেন না।

দেখা যায়, কোনো কোনো দর্শকতো কমিটির লোকজনের উপরে তেরে উঠে। দেখে নেয়ার হুমকি পর্যন্ত দেয়। এতে কখনো কোনো একটি ট্রলার অন্য একটি ট্রলার, নৌকার উপর দিয়ে উঠিয়ে দেয়, আবার কখনো দুই ট্রলারের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। গান বোটের ঢেউয়ে বাইচের নৌকা ডুবির ঘটনা প্রায়ই ঘটছে। এসব কারণেই এখন আর কেউ সহজে নৌকা বাইচ আয়োজন করতে চায় না।

সম্প্রতি ঢাকার নবাবগঞ্জের পাতিলঝাপ ও দত্তখন্ড গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ শেষে ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারের সবাই সাতরে তীরে উঠতে পারলে ২ যুবক নিখোঁজ হন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ট্রলারের সাউন্ড বক্স ভাসতে দেখা যায়। এছাড়া ঢাকার একটি বাইচে গান বোটের প্রচন্ড ঢেউয়ে একটি বাইচের নৌকা পাবিতে ডুবে যায়।এসব কারণে এই দুই অঞ্চলে আগামীতে আর বাইচ হয় কিনা তা নিয়ে যথেষ্ট কারণ রয়েছে। নৌকা বাইচ ঐতিহ্য টিকিয়ে রাখতে হলে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মনে রাখবেন কোনো একটি পক্ষ নৌকা বাইচ সুষ্ঠ, সুন্দর ও সুশৃঙ্খল করতে পারে না। বাইচ আয়োজক, কমিটির যেমন ভূমিকা আছে, তেমনি দর্শক, নৌকার মালিক, মাঝি মাল্লাদেরকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়।

এ পর্বে উচ্ছৃঙ্খল কিছু দর্শকদের কারণে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ আজ হুমকির মুখে শিরোনামে লিখলাম। আগামীতে বাইচ আয়োজক কমিটি, নৌকার মালিক, মাঝিমাল্লাদের বিষয়ে তুলে ধরবো।

রাশিম মোল্লা

সিনিয়র সাংবাদিক ও সাধারণ সম্পাদক, নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০