PRIYOBANGLANEWS24
১ অক্টোবর ২০২৩, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বাইচ দেখতে এসে ট্রলার ডুবে নিহত ১, নিখোঁজ ১

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের কালীগঙ্গা নদীতে পাতিলঝাপ পয়েন্টে আয়োজিত নৌকা বাইচ দেখতে এসে ট্রলার ডুবে নিখোঁজ ওয়াসিম (১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরী দল। রবিবার সকাল ১০টায় পাতিলঝাপ ইটভাটা সংলগ্ন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানান।

মুত ওয়াসিম মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চর লক্ষিপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

দোহার উপজেলা ফায়ার ষ্টেশেন অফিসার তামিম হাওলাদার এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, ওয়াসিম ট্রলারে সিঙ্গাইর থেকে অনেকের সাথে শনিবার পাতিলঝাপ নৌকা বাইচ দেখতে আসে। এক সময় ট্রলারটি অতি স্রোতের মুখে ডুবে যায়। সংবাদ পেয়ে ডুবুরি দল রবিবার সকাল ৭টা থেকে ঘটনাস্থলে নিখোঁজের উদ্ধার কাজ শুরু করে। তিনঘন্টা চেষ্টার পর সকাল ১০টার দিকে পাতিলঝাপ বাজার থেকে কিছুর দূরে ইটভাটা সংলগ্ন থেকে মৃত অবস্থায় ওয়াসিমের লাশ উদ্ধার করে।

এ কর্মকর্তা আরো জানান, তারা ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। স্থানীয়দের তথ্যমতে, ট্রলারে থাকা আরেকজন নিখোজ রয়েছে আমরা তাকেও উদ্ধারের চেষ্টা করছি।

দোহার কুতুবপুর ফাঁড়ির নৌ-পুলিশ উপ-পরিদর্শক মো. জহুরুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, মৃতের স্বজনদের ভাষ্যমতে মতে সিঙ্গাইরের চারিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যানের ভাগিনা নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারেরও চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০