PRIYOBANGLANEWS24
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার অধিনে নির্বাচন হবে, পৃথিবীর কোন শক্তি নেই ঠেকাবে:. সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেন, অনেকে হুমকি দিচ্ছেন, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। তারপর তত্বাবধায়ক সরকারের অধিনে তারা নির্বাচন করবে, তা না হলে তারা নির্বাচনে আসবে না। কিন্ত আমি স্পষ্ট বলে দিতে চাই দেশে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধিনে নির্বাচন হবে। পৃথিবীর এমন কোন শক্তি নেই তা ঠেকাতে পারে। বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না এটা তাদের ব্যাপার।

বৃহস্পবিার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সরকারি নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ আয়োজিত কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় ও কর্মশালা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে সালমান এফ রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকার মার্কার জন্য মাঠে কাজ করতে হবে এবং প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ নিতে হবে। যুক্তি দেখিয়ে সরকারের নানা উন্নয়নের কর্মকান্ডের কথা বলে ভোটারের মন জয় করতে হবে। আওয়ামীলীগের কাছে আওয়ামীলীগের ভোট চাইলে কাজ হবে না। যারা আমাদের বিরোধী তাদের কাছে গিয়ে ভোট চাইতে হবে।

এমপি বলেন, ভোটের আগেই আমাদের সব প্রস্ততি নেয়া হয়েছে। যাতে করে কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের সাথে কোন ধরনের ঠেলা ধাক্কা না হয় তার জন্য একটি সুশৃঙ্খল কেন্দ্র ভিত্তিক পরিচালনা কমিটি করা হয়েছে।

এর আগে সকালে সালমান এফ রহমান এমপি একই স্থানে প্রথম অধ্যায়ে মহিলা আওয়ামীলীগ ও যুবমহিলা লীগের কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা সদস্যদের সাথে মতবিনিময় করেন।

নবাবগঞ্জে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমতের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সহসভাপতি ও নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, ঢাকা জেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক মো. জালাল উদ্দিন।

উপস্থিত ছিলেন, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনার কলি পুতুল, কেন্দ্রীয় কমিটির যুবমহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেসমিন আক্তার নিপা, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবন্য, ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে সকালে এমপি সভাস্থলে পৌছলে তাকে গার্ড অফ অনার প্রদাণ করেন নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, দোহার সার্কেল এএসপি আশলাফুল আলম, ওসি সিরাজুল ইসলাম শেখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০