PRIYOBANGLANEWS24
২৩ সেপ্টেম্বর ২০২৩, ৬:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে এমপি’র আর্থিক সহায়তায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এর ব্যক্তিগত অর্থায়নে নবাবগঞ্জে নারীদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

শনিবার নবাবগঞ্জ সদরে জনসাজেদা কমপ্লেক্সের তৃতীয় তলায় সালমান এফ রহমান এমপি’র বাবার নামে প্রতিষ্ঠিত ফজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রউফ।

নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ শেষে সবাইকে সেলাই মেশিন প্রদান করা হবে। এসময় ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রউফ জানান, দোহার ও নবাবগঞ্জ উপজেলার নারীদের শুধু সেলাই প্রশিক্ষণই নয় তাদের ব্লক-বাটিকের কাজের প্রশিক্ষণ হাতে-কলমে শেখানো হবে।

বিগত ২৭ বছর ধরে সালমান এফ রহমানের প্রতিষ্ঠিত ফজলুর রহমান ফাউন্ডেশন নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি সহ সামাজিক, মানবিক ও বিভিন্ন দুর্যোগে সহায়তা কার্যক্রম চালিয়ে আসছে।

মহাসচিব আব্দুর রউফ আরো জানান, ফজলুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে নারীদের জন্য দোহারে জয়পাড়ায় সেলাই প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছি। প্রশিক্ষণ শেষে সালমান এফ রহমান তার নিজস্ব অর্থায়ন থেকে প্রত্যেকটা প্রশিক্ষণ প্রাপ্ত নারীদেরকে একটি করে সেলাই মেশিন উপহার দিবেন। যাতে সেলাই মেশিনের মাধ্যমে তারা কিছুটা হলেও উপকৃত হয় এবং নিজেদের পায়ে দাড়ানোর কিছুটা সুযোগ পায়। তিনি আরো জানান, সেলাই মেশিন প্রশিক্ষন কর্মসূচীর মাধমে আমরা ৫০০-৭০০ কর্মী তৈরি করতে চাই এবং তারা নিজেদের পরিবারের কাজ করবে, পাড়া প্রতিবেশিদের কাজ করবে। নারীরা যাতে আত্মনির্ভরশীল হতে পারে সেই লক্ষ্যেই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে করে তারা পরনির্ভরশীলতা থেকে মুক্তি পায়, সে জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সালমান এফ রহমান বলেছেন মানবতার কল্যানে তিনি সব সময় এটাকে অগ্রাধিকার দিয়ে চালু রাখবেন।

এই কাজটা রাজনৈতিক নয় উল্লেখ করে তিনি জানান, এই কাজটা প্রতিটি এলাকার মানুষের জন্য এবং তিনি প্রত্যেকটা মানুষেরই এমপি। যারা তাকে ভোট দিয়েছেন তিনি তাদের যেমন এমপি, যারা তাকে ভোট দেননি তিনি তাদেরও এমপি। দোহার নবাবগঞ্জ এলাকার ৭ লাখ মানুষের মনে প্রানে মিশে আছেন দোহার-নবাবগঞ্জ ঢাকা -১ আসনের এই সাংসদ।

এই সময় আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিল, পল্লীবিদ্যুৎ সমিতি ঢাকা-২ সাবেক সভাপতি সাংবাদিক খালিদ হোসেন সুমন, কলাকোপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, কৈইলাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজহার আহমেদ বাবলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০