PRIYOBANGLANEWS24
১৭ এপ্রিল ২০২০, ২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে নতুন শনাক্ত ৪, আক্রান্ত ৩১

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় তিন ইউনিয়নে আরো নতুুন ৪ রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১ জনে।

বৃহস্পতিবার রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন।
আক্রান্ত চারজনের দুইজন উপজেলার শুভাঢ্যা, একজন আঁগানগর, ও অপরজন কালিন্দি ইউনিয়নের বাসিন্দা। তাদের বয়স ২৫ থেকে ৫৫ বছর।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোবারক প্রিয়বাংলা নিউজ২৪ কে বলেন, আজ (১৬ এপ্রিল) সন্ধ্যায় পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমরা ওই তিন ইউনিয়নে চার ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমন পেয়েছি। তাদের সকলকে আইডিসিআরের নির্দেশনা অনুযায়ী চিকিৎসার জন্য রাজধানীর যে সকল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয় তার সেখানে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইতোমধ্যে আমরা আক্রান্তদের স্বজনদের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দিয়েছি। এই উপজেলায় আজ বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ১২ দিনে বিভিন্ন এলাকায় মোট ৩১ জন আক্রান্ত হয়েছে ও গত মঙ্গলবার চিকিৎসাধীন ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের বাসিন্দা ছিলেন বলে জানান ডা. মোবারক।

তিনি বলেন, কেরানীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতোমধ্যে পাঁচটি ইউনিয়ন সম্পূর্ণ লকড ডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। যার মধ্যে শুভাঢ্যা ও আঁগানগর ইউনিয়ন রয়েছে।

আক্রান্তদের এলাকাগুলোয় বসবাসরত মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো আমরা দেখভাল করব আর হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে সব ধরণের সহযোগীতার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো উপজেলা প্রশাসন দেখবে বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০